Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2026, 04:00 pm
Last modified: 17 February, 2026, 09:21 pm

Related News

  • সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের
  • ‘বউ জামায়াতরে ভোট দিছে, হিতিরে তালাক দিই দে’: নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি মোবাশ্বের আলম
  • সংসদে কোটিপতি ২৭১ জন, ৫ কোটির বেশি সম্পদ ১৮৭ জনের: সুজন
  • নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
  • জুলাইয়ের আইকনিক ‘১০ নম্বর জার্সি’ পরেই হাসনাত আবদুল্লাহর শপথ

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

টিবিএস রিপোর্ট
17 February, 2026, 04:00 pm
Last modified: 17 February, 2026, 09:21 pm

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

বিকাল ৪টা ৩০ মিনিট: শপথ নিলেন ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ শেষে নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্রয়োদশ সংসদের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেন, খলিলুর রহমান, আবদুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও মিজানুর রহমান মিনু।

এছাড়া নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মো. আমিনুর রশিদ আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

মন্ত্রীদের শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর শেষ হওয়ার পর আসে প্রতিমন্ত্রীদের পালা। প্রতিমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও হাবিবুর রশিদ হাবিব।

এছাড়া রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম শপথ নেন।


শপথ নিলেন তারেক রহমান

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ত্রয়োদশ সংসদ নেতা তারেক রহমান। শপথ শেষে করমর্দনের মাধ্যমে তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

শপথ গ্রহণের পর শপথপত্রে স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আসন গ্রহণ করেন তারেক রহমান।


বিকেল ৪টা: শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় এই অনুষ্ঠান শুরু হয়।

এর আগে সকালে শপথ নেন নির্বাচিত সংসদ সদস্যরা।


দুপুর ১টা ১৫ মিনিট: শপথ নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় নেতা।

আজ দুপুর সোয়া একটার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করান।

একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন তারা।


দুপুর ১২টা ৩০ মিনিট: সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি রুমিন ফারহানা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে জয় লাভ করেন রুমিন ফারহানা। 

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন তিনি।


দুপুর ১২টা ২৮ মিনিট: 'সংবিধান সংস্কার পরিষদ'-এর সদস্য হিসেবে শপথ নিল জামায়াতসহ ১১ দলীয় জোট

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। জোটের নির্বাচিত এমপিরা প্রথমে সংসদ সদস্য এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ।


দুপুর ১২টা ২০ মিনিট: জামায়াতসহ বিরোধীদলীয় সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি

জামায়াতে ইসলামীর নবনির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে তাদেরকে শপথ পড়ানো হয়। শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।


সকাল ১১টা ৫৫ মিনিট: সংসদ নেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু তারেক রহমানের সংসদ নেতা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় জামায়াতের শপথ না নেওয়ার বিষয়ে তিনি বলেন, 'কে শপথ নেবেন, কে নেবেন না— এটা তাদের ব্যক্তিগত ব্যপার।'


সকাল ১১টা ৪০ মিনিট: শপথ নিতে সংসদে নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল হক নুর শপথ নিতে পৌঁছেছেন। আজ সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। 

ছবি: টিবিএস

সকাল ১১টা ৩৫ মিনিট: দুটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত ১১ দলীয় জোটের

বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা দুটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কি-না এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, 'আগে থেকেই শিডিউল দেওয়া হয়েছে একই সাথে দুইটি শপথ পড়ানো হবে। এখন যদি বিএনপি সংস্কারের জন্য শপথ না নেয় তাহলে আমরা সংসদে গিয়ে কী করবো। ওই সংসদে গিয়ে কী হবে?' 


সকাল ১১টা ৩০ মিনিট: সংসদে প্রবেশ করেছেন নাহিদ ও হাসনাত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদ ভবনে প্রবেশ করেছেন। আজ সকাল ১১টা ৩০ মিনিটে তার একসাথে সংসদ ভবনে পৌছান।

ছবি: টিবিএস

সকাল ১১টা ২৫ মিনিট: তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নতুন সংসদে দলের সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।

ছবি: বিএনপি মিডিয়া সেল

আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে সব সদস্যের সম্মতিতে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


সকাল ১০টা ৪৫ মিনিট: বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি এএমএম নাসির উদ্দীন

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। প্রধান নির্বাচন কমিশনারের অনুমতিক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা অনুষ্ঠানের শুরুর ঘোষণা দেন।

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। ছবি: স্ক্রিনগ্র্যাব

উল্লেখ্য, নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাধারণত সরকারিভাবে প্রকাশ বা গেজেটের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পাঠানো হয়। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার।

তবে এবারের পরিস্থিতি ভিন্ন। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ কার্যক্রম স্থগিত, স্পিকার পদ শূন্য এবং ডেপুটি স্পিকারও কারাগারে থাকায় এবার শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।


সকাল ১০টা ৩৫ মিনিট: সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপি

সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

সালাহউদ্দিন যখন এই ঘোষণা দেন তখন সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি: স্ক্রিনগ্র্যাব

তিনি সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, 'আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।' 

'এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।'

এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশে আরও বলেন, 'আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।' 


সকাল ১০টা ৩০ মিনিট: সংসদে এসেছেন তারেক রহমান

শপথ নিতে জাতীয় সংসদ ভবনে এসেছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। আগ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি সংসদ ভবনে পৌঁছান।


সকাল ১০টা: শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Related Topics

টপ নিউজ

শপথ গ্রহণ / সংসদ সদস্য / সংসদ ভবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের
  • ‘বউ জামায়াতরে ভোট দিছে, হিতিরে তালাক দিই দে’: নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি মোবাশ্বের আলম
  • সংসদে কোটিপতি ২৭১ জন, ৫ কোটির বেশি সম্পদ ১৮৭ জনের: সুজন
  • নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
  • জুলাইয়ের আইকনিক ‘১০ নম্বর জার্সি’ পরেই হাসনাত আবদুল্লাহর শপথ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net