Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
জাতীয় পার্টির দুই অংশই লাঙ্গল প্রতীকের দাবিদার, সমঝোতা না হলে প্রতীক পাবে না কেউ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2025, 09:40 pm
Last modified: 28 December, 2025, 09:52 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

জাতীয় পার্টির দুই অংশই লাঙ্গল প্রতীকের দাবিদার, সমঝোতা না হলে প্রতীক পাবে না কেউ

জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ইতোমধ্যে ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে, জাতীয় নির্বাচন সামনে রেখে আলাদা জোট গঠন করেছে জাতীয় পার্টির আরেকটি অংশ। জাতীয় পার্টির একাংশ ও জাতীয় পার্টি (জেপি)-এর নেতৃত্বে গঠিত এই জোটের নাম দেওয়া হয়েছে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ (এনডিএফ)।
টিবিএস রিপোর্ট
28 December, 2025, 09:40 pm
Last modified: 28 December, 2025, 09:52 pm
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) বিভক্ত দুই অংশই লাঙ্গল প্রতীক নিয়ে মনোনয়ন সংগ্রহ ও প্রার্থী ঘোষণা করেছেন।

একদিকে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন অংশ, উভয় পক্ষই নির্বাচনি মাঠে সক্রিয় হলেও দলীয় প্রতীক 'লাঙ্গল' কে পাবে, তা এখনও অনিশ্চিত।

জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ইতোমধ্যে ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। গত শুক্রবার গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন।

তিনি জানান, জাতীয় পার্টি দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এবং শেষ মুহূর্ত পর্যন্ত সাংগঠনিকভাবে মাঠে থাকবে।

অন্যদিকে, জাতীয় নির্বাচন সামনে রেখে আলাদা জোট গঠন করেছে জাতীয় পার্টির আরেকটি অংশ। জাতীয় পার্টির একাংশ ও জাতীয় পার্টি (জেপি)-এর নেতৃত্বে গঠিত এই জোটের নাম দেওয়া হয়েছে 'জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট' (এনডিএফ)।

আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশসহ মোট ১৮টি রাজনৈতিক দল এই জোটে যুক্ত হয়েছে। জোটের শরিক দলগুলোও বিভিন্ন আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এই অংশের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, ''আমাদের এই জোটের পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় ২৫০টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমরা জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়েই মনোনয়ন জমা দিচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রতীক নিয়ে আদালতের চূড়ান্ত রায় আসার সম্ভাবনা রয়েছে। আমরা বিশ্বাস করি আমরাই জাতীয় পার্টির 'লাঙ্গল' প্রতীক পাব এবং আমাদের প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করবেন।''

এ অবস্থায় জাতীয় পার্টির বিভক্তি এবং দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। 

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, জাতীয় পার্টির নেতৃত্ব ও প্রতীক সংক্রান্ত বিরোধ বর্তমানে আদালতে বিচারাধীন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ টিবিএসকে বলেন, ''আদালতের রায় বা নির্দেশনা ছাড়া কমিশনের পক্ষে কোনো পক্ষকে দলীয় প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।''

তিনি বলেন, "একই দলের দুই পক্ষ যদি মনোনয়নপত্র জমা দেয় এবং প্রতীক দাবি করে, কমিশন নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেবে না। আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি।''

তিনি আরও বলেন, ''আদালত থেকে কোনো নির্দেশনা না এলে জাতীয় পার্টির প্রার্থীদের প্রতীক ছাড়া নির্বাচন করতে হতে পারে। সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে হবে।''

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা শেষ আগামীকাল সোমবার বিকাল ৫টায়।

নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির তথ্যমতে, রবিবার বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে জমা পড়েছে ৩১টি। ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ৫০৬টি এবং সিলেট অঞ্চলে সর্বনিম্ন ১২৭টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সব রাজনৈতিক দল একসঙ্গে সময় বাড়ানোর দাবি জানালে বিষয়টি বিবেচনা করা হতে পারে, তবে আপাতত ঘোষিত তফসিলই বহাল রয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর। এরপর বাছাই ও আপিল শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময়সীমা শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। একই আসনে কোনো দলের একাধিক প্রার্থী মনোনয়ন দিলে ওই সময়ের মধ্যেই একজনকে চূড়ান্ত করতে হবে। 

জাতীয় পার্টির (জাপা) দুই অংশের মনোনয়ন সংগ্রহ ও প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনি মাঠে দলটির উপস্থিতি দৃশ্যমান হলেও আদালতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে—শেষ পর্যন্ত কারা দলীয় প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে পারবেন।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / জাপা / লাঙ্গল প্রতীক / মনোনয়ন সংগ্রহ / প্রার্থী ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net