Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
শাহজালাল বিমানবন্দর থেকে লাল-সবুজের বুলেটপ্রুফ বাসে করে সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 December, 2025, 11:50 am
Last modified: 25 December, 2025, 11:55 am

Related News

  • প্রতি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনার মধ্যেই মোদির সঙ্গে হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

শাহজালাল বিমানবন্দর থেকে লাল-সবুজের বুলেটপ্রুফ বাসে করে সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক

ঢাকা বিমানবন্দরের সিআইপি গেটে আনা হয়েছে লাল-সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাস। সকালে কড়া নিরাপত্তার মধ্যে বাসটি বিমানবন্দরে প্রবেশ করে।
টিবিএস রিপোর্ট
25 December, 2025, 11:50 am
Last modified: 25 December, 2025, 11:55 am
ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে 'জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে'র সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঢাকা বিমানবন্দরের সিআইপি গেটে আনা হয়েছে লাল-সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাস। সকালে কড়া নিরাপত্তার মধ্যে বাসটি বিমানবন্দরে প্রবেশ করে।

সরজমিনে দেখা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত করে রাখা হয়েছে 'সবার আগে বাংলাদেশ' স্লোগান সম্বলিত বাসটি। বাসের দুই পাশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সাঁটানো হয়েছে। বাসটির জানলাগুলো বিশেষ নিরাপত্তা কাচে ঘেরা।

সকালে কড়া নিরাপত্তার মধ্যে বাসটি বিমানবন্দরে প্রবেশ করে। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিমানবন্দরের সংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান এই বাসে চড়ে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখবেন। হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

উল্লেখ্য, আজ সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। পরবর্তীতে বেলা ১১টা ১১ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এর আগে তিনি গতকাল (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে (বিজি ২০২) করে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বাস / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • প্রতি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনার মধ্যেই মোদির সঙ্গে হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net