Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
নির্বাচনী ব্যয় মেটাতে এনসিপি প্রার্থীদের ফেসবুকে ক্রাউড ফান্ডিং, একই পথে হাঁটছে আমজনতা দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2025, 10:50 am
Last modified: 24 December, 2025, 10:51 am

Related News

  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

নির্বাচনী ব্যয় মেটাতে এনসিপি প্রার্থীদের ফেসবুকে ক্রাউড ফান্ডিং, একই পথে হাঁটছে আমজনতা দল

বাংলাদেশের রাজনীতিতে এর আগে কোনো সংসদ নির্বাচনে প্রার্থীদের এভাবে প্রকাশ্যে ক্রাউড ফান্ডিং করতে দেখা যায়নি। তবে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের পর একবার ক্রাউড ফান্ডিং করেছিল।
টিবিএস রিপোর্ট
24 December, 2025, 10:50 am
Last modified: 24 December, 2025, 10:51 am

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রার্থীরা নির্বাচনী ব্যয় জোগাড় করতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে টাকা জমা দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

ঢাকা-৯ আসনে এনসিপির প্রার্থী ডা. তাসনিম জারা, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. তাজনূভা জাবীন এবং সিরাজগঞ্জ-৩ আসনে দলটির প্রার্থী দিলশানা পারুল নির্বাচনী ব্যয় মেটাতে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে অর্থ সহায়তা চেয়ে স্ট্যাটাস দিয়েছেন। এতে কেউ কেউ ভালো সাড়াও পাচ্ছেন।

এছাড়া, আমজনতা দলের প্রধান মো. তারেক রহমানও ফেসবুকে বিকাশ ও নগদ নম্বরসহ ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ক্রাউড ফান্ডিং করতে দলের সমর্থকদের কাছে আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের রাজনীতিতে এর আগে কোনো সংসদ নির্বাচনে প্রার্থীদের এভাবে প্রকাশ্যে ক্রাউড ফান্ডিং করতে দেখা যায়নি। তবে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের পর একবার ক্রাউড ফান্ডিং করেছিল। এর আগে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আদালতের দেওয়া জেল ও জরিমানার রায়ের পর তার দল সারা দেশের সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল বলে জানা যায়।

গত সোমবার রাত ৯টার দিকে ঢাকা-৯ আসনে এনসিপির প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী ব্যয় জোগাড় করতে বিকাশ, নগদ নম্বর ও নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, 'আমার আসনে ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৭০ হাজার। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে আমি মোট ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয় করতে পারবো। আমি এই টাকাটা আপনাদের কাছ থেকে চাই।'

'নিচে আমার ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর দিচ্ছি। এগুলো একদম নতুন অ্যাকাউন্ট। কত টাকা আসছে আর কত খরচ হচ্ছে, প্রতিটি টাকার হিসাব আমি স্বচ্ছভাবে আপনাদের সামনে প্রকাশ করবো, প্রমাণসহ।'

মঙ্গলবার দুপুর ২টার দিকে আরেক স্ট্যাটাসে তিনি জানান, 'মাত্র ১৪ ঘণ্টায় আপনারা ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডোনেট করেছেন, যা আমাদের ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রার অর্ধেকের ও বেশি। আপনাদের অকল্পনীয় সাড়া ও ভালোবাসায় আমরা অভিভূত। আমাদের টার্গেট ৪৬,৯৩,৫৮০ টাকা। এটা পূর্ণ হলেই আমরা ফান্ডরেইজিং বন্ধ করে দেব।'

ঢাকা-১৭ আসনে এনসিপির প্রার্থী ডা. তাজনূভা জাবীন সোমবার রাত ১১টা ২০ মিনিটে ক্রাউড ফান্ডিংয়ের আবেদন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন, 'আপনারা যে যা পারেন ডোনেশন পাঠাবেন। যত সামান্য পরিমাণই হোক সেটাই আমার জন্য  অনেক গুরুত্বপূর্ণ। আর সর্বোচ্চ ২৫ হাজার টাকা। আমার কোনো একজন ওয়েল উইশার ১ লাখ পরিমাণ টাকা পাঠিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই। আমি নির্বাচনী ডোনেশন চাই কিন্তু সবার থেকে। একজনের থেকে অনেক বেশি না।'

তিনি আরও লেখেন, 'সবার ছোট ছোট ডোনেশন আমার বড় শক্তি হবে। আপনারা চাইলে যেকোনো অসম্ভব সহজেই সম্ভব। আমি আর আপনারা এটা করে দেখাতে পারলে সামনে আরও অনেকে এটা অনুসরণ করবে। আর এভাবে নির্বাচনে কালো টাকার ব্যবহার আমরা বন্ধ করতে পারব। আমি সবাইকে সাথে নিয়ে এই কঠিন পথ পাড়ি দিতে চাই। আপনাদের পাশে চাই।'

সোমবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনী ব্যয় মেটাতে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সিরাজগঞ্জ-৩ আসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুল। আর্থিক সহায়তা চেয়ে পোস্টার ছাপিয়ে নিজের ফেসবুক পেইজে পোস্ট করেছেন তিনি।

পোস্টারে নিজের বিকাশ নম্বর দিয়ে লিখেছেন, 'সৎ রাজনীতির জন্য আপনার সহায়তা প্রয়োজন। আমার টাকায় আমার এমপি, সেটা হোক ১০ টাকা। আপনার অনুদান ন্যায়ভিত্তিক রাজনীতির ভিত্তি। কালো টাকা নয়, জনগণের শক্তি চাই।'

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জনগণের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন সম্প্রতি নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল আমজনতার দলের প্রধান মো. তারেক রহমান।

নিজের বিকাশ, নগদ নম্বরের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, 'আমরা সবার সহযোগিতা চাই না, যারা আমাদের দলীয় চিন্তা ও কার্যক্রমকে ভালোবাসেন, আমাদের কাজ গুলোকে এগিয়ে নিতে স্পন্সর করার আবেদন জানাচ্ছি।'

এদিকে, প্রার্থীরা প্রকাশ্যে ক্রাউড ফান্ডিং করতে থাকায় দেশের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, রাজনৈতিক অর্থায়ন এবং অবৈধ অর্থের প্রভাব কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

এনসিপি / ক্রাউড ফান্ডিং / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net