Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
শাহজালালে ব্যাগেজ নিরাপত্তায় কর্মীদের ‘বডি ক্যামেরা’ দিল বিমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 December, 2025, 03:10 pm
Last modified: 17 December, 2025, 03:15 pm

Related News

  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  • ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে: প্রেস সচিব শফিকুল আলম
  • গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার বিমানের এমডি সাফিকুর রহমানের চুক্তি বাতিল, দায়িত্বে হুমায়রা সুলতানা
  • এক বছরে দুটি প্রিমিয়াম রুট বন্ধ: বিমানের রুট পরিকল্পনা কতটা টেকসই?
  • বিমান-বোয়িং চুক্তি এ মাসেই, প্রথম উড়োজাহাজ আসবে ২০৩১ সালের অক্টোবরে

শাহজালালে ব্যাগেজ নিরাপত্তায় কর্মীদের ‘বডি ক্যামেরা’ দিল বিমান

টিবিএস রিপোর্ট
17 December, 2025, 03:10 pm
Last modified: 17 December, 2025, 03:15 pm

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজের নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে ট্রাফিক কর্মীদের শরীরে 'বডি ক্যামেরা' সংযোজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে সেবার মান বাড়াতে এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

বুধবার (১৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের ফলে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট এবং বিমান যেসব আন্তর্জাতিক এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করে, তাদের সবার ব্যাগেজ পরিবহন প্রক্রিয়া নজরদারির আওতায় আসবে। উড়োজাহাজের হোল্ড (পেট) থেকে শুরু করে ব্যাগেজ বেল্ট হয়ে যাত্রীর হাতে পৌঁছানো পর্যন্ত—পুরো প্রক্রিয়াটি বডি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বিমান কর্তৃপক্ষ জানায়, এতে ব্যাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত হবে।

বডি ক্যামেরা ব্যবহারের সুফল সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে অপারেশনাল স্বচ্ছতা ও কর্মীদের জবাবদিহি বাড়বে। ব্যাগেজ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুততম সময়ে সত্যতা যাচাই ও সমাধান করা যাবে। ফলে অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।

গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বাস্তব উদাহরণ হিসেবে এই উদ্যোগটি কাজ করবে বলে মনে করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Related Topics

টপ নিউজ

বডি ক্যামেরা / বিমান বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  • ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে: প্রেস সচিব শফিকুল আলম
  • গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার বিমানের এমডি সাফিকুর রহমানের চুক্তি বাতিল, দায়িত্বে হুমায়রা সুলতানা
  • এক বছরে দুটি প্রিমিয়াম রুট বন্ধ: বিমানের রুট পরিকল্পনা কতটা টেকসই?
  • বিমান-বোয়িং চুক্তি এ মাসেই, প্রথম উড়োজাহাজ আসবে ২০৩১ সালের অক্টোবরে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net