Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
২৫ মার্চের ক্র্যাকডাউন ছিল মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া: চট্টগ্রাম মহানগর জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 December, 2025, 07:50 pm
Last modified: 16 December, 2025, 07:58 pm

Related News

  • দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের প্রশাসন থেকে সরাতে হবে: শাহজাহান চৌধুরী
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চে সাময়িক ভোগান্তির জন্য দেশবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ ১১ দলীয় ঐক্যের
  • জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
  • বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের  
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

২৫ মার্চের ক্র্যাকডাউন ছিল মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া: চট্টগ্রাম মহানগর জামায়াত আমির

জামায়াতের এই নেতা ১৯৭০ সালের ৩০ মার্চ স্বাক্ষরিত লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের প্রসঙ্গ টেনে বলেন, ‘সেখানে পাকিস্তানের ঐক্য রক্ষা ও ইসলামের বিরোধিতা না করার ওয়াদা থাকলেও পরবর্তীতে তা রক্ষা করা হয়নি।’
টিবিএস রিপোর্ট
16 December, 2025, 07:50 pm
Last modified: 16 December, 2025, 07:58 pm
ছবি: টিবিএস

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো 'অপারেশন সার্চলাইট' বা ক্র্যাকডাউনকে 'মুজিব বাহিনী' কর্তৃক পরিচালিত গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব বিভাগ আয়োজিত এক র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

সমাবেশে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, '১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করেছিল। কিন্তু সেই সময়ের সঠিক ইতিহাস আমাদের জানানো হয়নি। মূলত ২৫ মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় এলাকায় গণহত্যা চালিয়েছিল। আর এই গণহত্যার প্রতিক্রিয়াস্বরূপ পাকিস্তানি সেনাবাহিনী ২৫ মার্চে ক্র্যাকডাউন শুরু করে।'

তিনি ইতিহাসের এই অংশটিকে 'কালো অধ্যায়' হিসেবে অভিহিত করে বলেন, 'গত ৫৪ বছর ধরে দেশের মানুষকে প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি, বরং 'ভারতের শিখিয়ে দেওয়া গল্প' গেলানো হয়েছে।'

জামায়াতের এই নেতা ১৯৭০ সালের ৩০ মার্চ স্বাক্ষরিত লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের প্রসঙ্গ টেনে বলেন, 'সেখানে পাকিস্তানের ঐক্য রক্ষা ও ইসলামের বিরোধিতা না করার ওয়াদা থাকলেও পরবর্তীতে তা রক্ষা করা হয়নি।'

শেখ মুজিবুর রহমানের ভূমিকার সমালোচনা করে মহানগর জামায়াত আমির বলেন, '২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে শেখ মুজিবুর রহমান জেলখানায় আরামে দিন কাটিয়েছেন। সেই শূন্যতা পূরণে এগিয়ে এসেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।'

বিজয় দিবসের এই অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, ৬ থেকে ১২ ডিসেম্বর ভারতীয় বাহিনী যুদ্ধের নিয়ন্ত্রণ নেয় এবং তাদের পরিকল্পনাতেই ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়।

এসময়, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীকে কেন আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিত রাখা হয়েছিল, বর্তমান প্রজন্মকে সেই সত্য জানার আহ্বান জানান তিনি।

যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালিপূর্ব এই সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, নগর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং জামায়াত নেতা ডা. আবু নাছের।
 

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / চট্টগ্রাম মহানগরীর আমীর / ২৫ মার্চ / মুজিব বাহিনী / অপারেশন সার্চলাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের প্রশাসন থেকে সরাতে হবে: শাহজাহান চৌধুরী
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চে সাময়িক ভোগান্তির জন্য দেশবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ ১১ দলীয় ঐক্যের
  • জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
  • বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের  
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net