Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 December, 2025, 05:15 pm
Last modified: 12 December, 2025, 05:40 pm

Related News

  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ
  • রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পৌঁছালে বিক্ষুব্ধ জনগণ তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
টিবিএস রিপোর্ট
12 December, 2025, 05:15 pm
Last modified: 12 December, 2025, 05:40 pm
ছবি: রাজীব ধর/টিবিএস

আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়ে হাসপাতালে তোপের মুখে পড়েছেন একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পৌঁছালে বিক্ষুব্ধ জনগণ তাকে লক্ষ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি হাসপাতালে পৌঁছানোর পরপরই সেখানে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। তারা মির্জা আব্বাসকে ঘিরে ধরেন এবং 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটের দিকে নির্বাচনী প্রচারণার সময় বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ারের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি।

তার শারীরিক অবস্থার বিষয়ে বিকেল ৩টা ৫০ মিনিটে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ওসমান হাদিকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন।' এদিকে হাদীর সতীর্থরা ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে 'বি নেগেটিভ' রক্ত খুঁজছেন বলে জানা গেছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, 'প্রাথমিকভাবে জানতে পেরেছি মোটরসাইকেলে করে এসে তিনজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।'

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, বিজয়নগর পানির ট্যাংকির দিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। তার মাথায় গুলি করা হয়েছে বলে তারা শুনেছেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য। তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে, বেলা ১১টা ৫২ মিনিটে শরীফ ওসমান হাদি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেন, 'যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।'

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। হাদি এই এর মুখপাত্র হিসেবে পরিচিত।

Related Topics

টপ নিউজ

ওসমান হাদী / গুলিবিদ্ধ / মির্জা আব্বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ
  • রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ
  • আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪  
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • চট্টগ্রামে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়: সেই শিশু রেশমি মারা গেছে

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net