Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
রাজশাহীতে গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি বেঁচে নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 10:30 pm
Last modified: 11 December, 2025, 10:36 pm

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ির ওপর পড়ল ট্রাক, আহত ৩ 

রাজশাহীতে গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি বেঁচে নেই

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান দ্বায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে টিবিএস'কে এই তথ্য নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
11 December, 2025, 10:30 pm
Last modified: 11 December, 2025, 10:36 pm
ছবি: টিবিএস

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান দ্বায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে টিবিএস'কে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিশু সাজিদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। আজ (১১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে চলমান উদ্ধার অভিযান নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, '৪৫ ফুট পর্যন্ত খনন করেও শিশুটির উপস্থিতি পাওয়া যায়নি। শিশুটি যে গর্তে পড়েছে সেটার প্রস্থ সরু হওয়ায় এবং মাটি এঁটেল-দোঁআশ মাটি হওয়ায় শিশুটিকে ওই গর্ত থেকে বের করা সম্ভব না। এজন্য পাশাপাশি সমান্তরাল গর্ত করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।'

তিনি আরও বলেন, 'এখন প্রতি ১০ ফুট অন্তর অন্তর গর্ত খুঁড়ে শিশুটিকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আরও গভীর খনন করার জন্য এস্কেভেটর দিয়ে মাটি দূরে সরিয়ে মাটির ব্যালান্স করা হচ্ছে। যাতে ওপর থেকে মাটি নিচে না পড়ে।'

এজন্য কাজে ধীরগতি হচ্ছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগের উপপরিচালক মো. মঞ্জিল হক জানান, ৩৫ ফুট খননের পরও শিশুটিকে শনাক্ত করা যায়নি। পরে আবার গর্তে পাইপ ঢোকানো হয়। কিন্তু একটি নির্দিষ্ট গভীরতার পর পাইপ আর নিচে নামছে না।

তিনি বলেন, "পাইপের নিচে কী রয়েছে তা দেখার জন্য সার্চ ভিশন লাইট পাঠানো হবে। এজন্য পাইপের গোড়ায় থাকা পিলারের ব্যালান্স ঠিক রাখতে এস্কেভেটর দিয়ে আবার মাটি সরানো হচ্ছে।"

এর আগে, সকালে এস্কেভেটর দিয়ে খননকাজ শেষ হওয়ার পর খনন করা গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে সেই গভীর নলকূপের গর্তে পৌঁছানোর চেষ্টা করেন উদ্ধার কর্মীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেছিলেন, শিশুটি যে গর্তে পড়ে গেছে, তার পাশেই এস্কেভেটর দিয়ে ৩৫ ফুট গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এখন রেসকিউ টিম সেই খননকৃত গর্ত থেকে নলকূপের গর্তে সুড়ঙ্গ তৈরি করছে। 

"সুড়ঙ্গ করার পরও সেখানে শিশুটিকে না পেলে আর খনন করা সম্ভব হবে না। তখন ওই গর্ত থেকেই অন্য কৌশলে উদ্ধার করতে হবে। কারণ নলকূপটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট—শিশুটি ভেতরে যেকোনো জায়গায় আটকে থাকতে পারে," জানিয়েছিলেন তিনি।

এর আগে, গতকাল বুধবার দুপুর একটার দিকে বাড়ির পাশে বিলে মায়ের সঙ্গে যাওয়ার সময় পিছলে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ।

স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় এক ঘণ্টার মধ্যে স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট এসে ভেন্টিলেশন দেয়। পরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও দুটি ইউনিট এসে উদ্ধার অভিযান শুরু করে।

প্রথমে চার্জ ভিশন ক্যামেরায় শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও ৩৫ ফুট গভীরে তার সন্ধান না পাওয়ায় পাশেই রাতভর এস্কেভেটর দিয়ে খনন করা হয়। সকালে ৩৫ ফুট পর্যন্ত খনন শেষে এখন সুড়ঙ্গ তৈরির কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে উদ্ধার তৎপরতা ঘিরে ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত আছে। শত শত মানুষ সেখানে জড়ো হয়ে শিশুটি নিরাপদে ফেরার আশায় প্রার্থনা করছেন।
 

Related Topics

টপ নিউজ

রাজশাহী / গভীর নলকূপ / শিশু সাজিদ / ফায়ার সার্ভিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ির ওপর পড়ল ট্রাক, আহত ৩ 

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net