Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
মির্জা আব্বাসের আসন ফাঁকা রেখেছে এনসিপি, প্রথম ধাপে মনোনয়ন পাননি আলোচিত রিকশাচালক সুজন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2025, 01:20 pm
Last modified: 10 December, 2025, 02:19 pm

Related News

  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  • মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

মির্জা আব্বাসের আসন ফাঁকা রেখেছে এনসিপি, প্রথম ধাপে মনোনয়ন পাননি আলোচিত রিকশাচালক সুজন

টিবিএস রিপোর্ট
10 December, 2025, 01:20 pm
Last modified: 10 December, 2025, 02:19 pm
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রথম ধাপে মনোনয়ন পাননি জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিকশাচালক সুজন। 

আজ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

তালিকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন মুখের প্রাধান্য দেখা গেছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—মো. সারজিস আলম (পঞ্চগড়-১), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), মো. নাহিদ ইসলাম (ঢাকা-১১), আখতার হোসেন (রংপুর-৪), ডা. তাসনিম জারা (ঢাকা-৯) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮)।

ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বেশিরভাগেই প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে এখনও ফাঁকা রয়েছে ২, ৩, ৬, ৮, ১০ ও ১৪ নং আসন। 

এরমধ্যে ঢাকা–৮ (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) আসন নানা কারণে এবার আলোচনায় এসেছে। এ আসনে বিএনপি তাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দিয়েছে।

একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশে এনসিপি থেকে গত ২০ নভেম্বর মনোনয়ন নিয়েছিলেন রিকশাচালক সুজন। তবে প্রথম ধাপে এই আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি এনসিপি। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, প্রথম ধাপে ১২৫ জনের নাম ঘোষণা করা হলেও পরবর্তী তালিকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সংস্কারপন্থী নেতাদের সুযোগ দেওয়া হবে। আজ প্রার্থী তালিকা ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'আমরা সংখ্যালঘু এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের অনুপাত অনুযায়ী প্রার্থী দেব। কোনো বিশেষ ব্যক্তির জন্য কোনো আসন ফাঁকা রাখা হয়নি। প্রার্থীদের তালিকা জনগণের সামনে উন্মুক্ত করা হলো। যদি কারও বিরুদ্ধে চাঁদাবাজি বা ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে, তবে তাৎক্ষণিকভাবে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।'
 
৩০০ আসনের প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত এই যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।

২০ নভেম্বর মনোনয়ন নেয়ার পর নির্বাচনে প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুজন বলেছিলেন, 'এতিমের টাকা মেরে যখন সংসদে দাঁড়ানো যায়, তখন আমি রিকশা চালক হয়ে কেন দাঁড়াতে পারব না? যাত্রাপালায় নেচে যদি সংসদে যাওয়া যায়, তখন রিকশাওয়ালা কেন যেতে পারবে না?'

তিনি বলেছিলেন, জনগণ, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এসেছেন।

উল্লেখ্য, একই আসনে ইতোপূর্বে জামায়াত ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে মনোনয়ন ঘোষণা করেছিল। তবে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবর এসেছে, এই আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে মনোনয়ন দেয়ার ব্যাপারে দলের ভেতরে আলোচনা চলছে। 

Related Topics

টপ নিউজ

জাতীয় নাগরিক পার্টি / এনসিপি / রিকশাচালক / মনোনয়ন / মির্জা আব্বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  • মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net