Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
এত বছর সুষ্ঠু ভোট দেখিনি, এবার সেই আশা করছি: উপদেষ্টা ফাওজুল কবির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 December, 2025, 06:40 pm
Last modified: 07 December, 2025, 06:47 pm

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত
  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য
  • জেন-জি অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম ভোট কি তারুণ্যের শক্তির সীমা তুলে ধরেছে

এত বছর সুষ্ঠু ভোট দেখিনি, এবার সেই আশা করছি: উপদেষ্টা ফাওজুল কবির

তিনি বলেন, ‘সরকার নিশ্চয়তা দিচ্ছে আগের মতো কেউ যেন ভোটকেন্দ্র দখল না করে এবং কেউ যেন পোলিং এজেন্টদের বের করে না দেয়। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটাই আমাদের চাওয়া। নির্বাচনে যারা বিজয়ী হবেন, জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াব।’
টিবিএস রিপোর্ট
07 December, 2025, 06:40 pm
Last modified: 07 December, 2025, 06:47 pm
সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: টিবিএস

সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে গত অনেক বছর ধরে মানুষ সুষ্ঠু ভোট দেখেনি। অন্তর্বর্তী সরকার এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এবার আর কেউ ভোটকেন্দ্র দখল করবে না বা পোলিং এজেন্টদের বের করে দেবে না।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, 'সরকার নিশ্চয়তা দিচ্ছে আগের মতো কেউ যেন ভোটকেন্দ্র দখল না করে এবং কেউ যেন পোলিং এজেন্টদের বের করে না দেয়। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটাই আমাদের চাওয়া। নির্বাচনে যারা বিজয়ী হবেন, জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াব।'

সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় বিভিন্ন কোন্দলের কারণে অনেক সময় সেতুর বাস্তবায়ন দেরি হয়, ফলে প্রকল্পের ব্যয়ও বেড়ে যায়। এ বিষয়ে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি নির্মাণকাজে চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে কঠোর সতর্কবার্তা দেন।

সাখাওয়াত হোসেন বলেন, 'নির্মাণকালে চাঁদাবাজদের উৎপাত বাড়ে। প্রকল্পের কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যা সৃষ্টি হয়, যা প্রকল্পের মান ও মেয়াদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।'

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, 'মীরগঞ্জ সেতু এককভাবে কারো কৃতিত্ব নয়, সমষ্টিগতভাবে এটি এলাকাবাসীর অর্জন। এখানে শুধু সেতুই নয়, ফোরলেন কানেক্টেড রোডও হচ্ছে। এই ব্রিজটি আপনাদের, তাই আপনারা দেখে রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন কাজে যেন বড় ধরনের কোনো চুরি না হয়।'

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

উপদেষ্টা ফাওজুল কবির / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত
  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য
  • জেন-জি অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম ভোট কি তারুণ্যের শক্তির সীমা তুলে ধরেছে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net