Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
খালেদা জিয়ার বিদেশ ভ্রমণের যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

ইউএনবি
04 December, 2025, 07:25 pm
Last modified: 04 December, 2025, 07:31 pm

Related News

  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর
  • অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশ ভ্রমণের যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে: মির্জা ফখরুল

তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
ইউএনবি
04 December, 2025, 07:25 pm
Last modified: 04 December, 2025, 07:31 pm
ছবি: ইউএনবি

উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরেই কাতার আমিরের পাঠানো 'রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে' করে যুক্তরাজ্যে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, 'আপনারা ইতোমধ্যেই শুনেছেন যে, কাতার আমির তার নিজ উদ্যোগে আমাদের একটি অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স প্রদান করেছেন। এটি আজ রাতেই এখানে এসে পৌঁছাবে। খুব সম্ভবত আগামীকাল (শুক্রবার) ভোরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে।'

বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার বিদেশ ভ্রমণের যাবতীয় প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে। সফরসঙ্গীদের বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 'আপনারা হয়তো জেনেছেন তার সঙ্গে কারা যাচ্ছেন। ম্যাডামের সঙ্গে একটি চিকিৎসক দলও যাবে।'

মির্জা ফখরুল জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।

কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন উল্লেখ করে বিএনপি নেতা বলেন, 'এতে সব ধরনের ব্যবস্থা রয়েছে, এমনকি একটি অপারেশন থিয়েটারও (ওটি) আছে।'

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, 'আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তিনি যেন তার যাত্রা নিরাপদ করেন, তাকে সুস্থতা দান করেন এবং তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।'

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন যে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, 'দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।'

ডা. জাহিদ বলেন, 'আমরা তার চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতাল ঠিক করেছি এবং ইনশাআল্লাহ আমরা তাকে সেখানে নিয়ে যাব।'

উল্লেখ্য, এর আগে ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া এবং চিকিৎসা শেষে ৬ মে একই এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছিলেন।
 

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / তারেক রহমান / মির্জা ফখরুল / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর
  • অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net