Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
কাল দেশে ফিরে জোবাইদা রহমান খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে পারেন: মাহদী আমিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2025, 04:30 pm
Last modified: 04 December, 2025, 04:41 pm

Related News

  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ৫ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে: চিফ হুইপ

কাল দেশে ফিরে জোবাইদা রহমান খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে পারেন: মাহদী আমিন

তিনি আরও জানান, ডা. জোবাইদা রহমান আজই (বৃহস্পতিবার) দেশের উদ্দেশ্যে রওনা হয়ে আগামীকাল সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন। তিনি নিজে সঙ্গে থেকে খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাবেন।
টিবিএস রিপোর্ট
04 December, 2025, 04:30 pm
Last modified: 04 December, 2025, 04:41 pm
ফাইল ছবি/সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত লন্ডনে নেওয়া হচ্ছে। তাকে নিয়ে যাওয়ার জন্য আগামীকাল শুক্রবার সকালে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

স্ট্যাটাসে মাহদী আমিন জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি হলেও উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে তাকে দ্রুত লন্ডনের হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো চিকিৎসা প্রক্রিয়াটি লন্ডন থেকে সমন্বয় করছেন ডা. জোবাইদা রহমান।

তিনি আরও জানান, ডা. জোবাইদা রহমান আজই (বৃহস্পতিবার) দেশের উদ্দেশ্যে রওনা হয়ে আগামীকাল সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন। তিনি নিজে সঙ্গে থেকে খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাবেন।

তবে ফ্লাইটের সময়সূচি এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে বিকল্প ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে। মাহদী আমিন জানান, যদি ডা. জোবাইদা রহমানের পৌঁছানোর আগেই ফ্লাইট বা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে যায়, তবে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল (যিনি ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন), বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান এবং কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক তার পাশে থাকবেন।

মাহদী আমিন তার স্ট্যাটাসে উল্লেখ করেন, চলমান প্রক্রিয়ার প্রতিটি বিষয়—মেডিকেল বোর্ডের সঙ্গে নিয়মিত ব্রিফিং, লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি এবং ভ্রমণের সার্বিক ব্যবস্থাপনা সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান।

তিনি বলেন, 'তারেক রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন; তিনি শহীদ জিয়া ও আপোষহীন নেত্রীর আদর্শবাহী সন্তান। তার কাছে দায়িত্ববোধ, মাতৃস্নেহ ও দেশপ্রেম একে অপরের পরিপূরক।'

মায়ের চিকিৎসার সময় তারেক রহমানের দেশে না ফেরার যৌক্তিকতা তুলে ধরে মাহদী আমিন ব্যাখ্যা দেন, তারেক রহমান যদি এখন দেশে ফিরতেন, তবে লাখো মানুষের ঢল ও আবেগের কারণে হাসপাতাল এলাকায় ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হতো, যা এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা এবং অন্য রোগীদের জন্য সমস্যার কারণ হতে পারত। এমনকি সিসিইউতে থাকা মায়ের চিকিৎসার পরিবেশও বিঘ্নিত হতে পারত। এর চেয়ে লন্ডন থেকে নিরিবিলিতে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সমন্বয় নিশ্চিত করা অনেক বেশি কার্যকর হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান যদি দেশে এসে আবার মায়ের সঙ্গে চিকিৎসার জন্য বিদেশে যেতেন, তবে সমালোচকরা প্রশ্ন তুলতেন তিনি কেন দেশ ছাড়লেন। আবার দেশে থেকে গেলে বলা হতো, তিনি কেন মায়ের সঙ্গে গেলেন না। তাই ব্যক্তিগত আবেগের চেয়ে মায়ের সুস্থতা ও দেশের স্থিতিশীলতাকে প্রাধান্য দিয়ে তিনি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন।

মাহদী আমিন বলেন, 'তারেক রহমানের কাছে দেশনেত্রী খালেদা জিয়া প্রথমে মা, তারপর নেত্রী। তিনি মায়ের জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটিই করছেন।'

স্ট্যাটাসে জানানো হয়, বেগম খালেদা জিয়া লন্ডনে নিরাপদে পৌঁছানোর পর সেখানকার স্থানীয় সব ব্যবস্থাপনা সম্পন্ন করে এবং মাকে কিছুটা স্থিতিশীল অবস্থায় রেখে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান।

মাহদী আমিন বলেন, 'গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম বেগম খালেদা জিয়া আজীবন করেছেন, সেই লক্ষ্য ও জাতীয় দায়িত্ববোধ থেকেই তারেক রহমান বর্তমানে প্রজ্ঞা ও বাস্তবতার আলোকে পদক্ষেপ নিচ্ছেন। বিএনপি এবং পুরো বাংলাদেশ তার স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রস্তুত।'

সবশেষে, অপপ্রচার উপেক্ষা করে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

মাহদী আমিন / বিএনপি / খালেদা জিয়া / তারেক / ডা. জোবাইদা রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ৫ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে: চিফ হুইপ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net