Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2025, 03:05 pm
Last modified: 03 December, 2025, 03:06 pm

Related News

  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শামীম ওসমানসহ ১২ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি
  • কোনো অভিযোগের সপক্ষে সামান্য তথ্য-প্রমাণ কেউ দেখাতে পারবে না: তাজুল ইসলাম
  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা

ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

বিরূপ মন্তব্যের ব্যাখ্যা দিতে বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।
টিবিএস রিপোর্ট
03 December, 2025, 03:05 pm
Last modified: 03 December, 2025, 03:06 pm
ফজলুর রহমান। ফাইল ছবি/সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।

বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত রোববার (৩০ নভেম্বর) জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের ব্যাখ্যা দিতে বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

এ বিষয়ে শুনানিকালে ট্রাইব্যুনাল মন্তব্য করেন, ফজলুর রহমানের এ ধরনের বিরূপ মন্তব্য রাষ্ট্রদ্রোহী অপরাধের শামিল। 

এর আগে, গত ২৬ নভেম্বর চিফ প্রসিকিউটরের পক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগ দাখিল করেন। ওই দিন ট্রাইব্যুনালের বিচারক (অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ) মো. মোহিতুল হক এনাম চৌধুরীর আদালতে এ বিষয়ে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগটিকে 'গুরুতর' বিবেচনা করে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে শুনানির জন্য রোববার পরবর্তী দিন ধার্য করা হয়েছিল।

রোববার ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানির এক পর্যায়ে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের উদ্দেশে বলেন, 'উনি (ফজলুর রহমান) অ্যাডভোকেট নাকি? ওকালতির সার্টিফিকেট আছে? কোর্ট-কাচারিতে আসছেন কোনোদিন? এলে এমন কথা কোনোদিনও বলতেন না।'

জবাবে প্রসিকিউটর বলেন, 'উনি সবসময় একটু বাড়িয়ে বলেন। উনি নাকি ৪৪ বছর ধরে আইন পেশায় রয়েছেন। কিন্তু আমরা ঘেঁটে দেখেছি তিনি ১৯৯২ সাল থেকে কাজ করছেন। সে হিসাবে ৩৩ বছর।'

একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, 'আইনের সমালোচনা করা যাবে। রায়ের সমালোচনা করা যাবে। বিচারকেরও সমালোচনা করা যাবে। কিন্তু রায় মানি না, এটা বলা শুধু আদালত অবমাননাই নয়, রাষ্ট্রদ্রোহিতাও।'

প্রসিকিউশন জানায়, গত ২৩ নভেম্বর বেসরকারি টেলিভিশন 'চ্যানেল ২৪'-এর 'মুক্তবাক' টকশোতে অতিথি হিসেবে অংশ নেন অ্যাডভোকেট ফজলুর রহমান। সেখানে তিনি ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং বিরূপ মন্তব্য করেন। একপর্যায়ে তিনি বলেন, 'আমি এ বিচার মানি না'। প্রসিকিউশনের দাবি, তার এমন বক্তব্য সরাসরি আদালত অবমাননার শামিল।

উল্লেখ্য, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান আগামী জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৬ আগস্ট তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি।

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / বিএনপি নেতা / ফজলুর রহমান / বিরূপ মন্তব্য / আদালত অবমাননা / নিঃশর্ত ক্ষমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শামীম ওসমানসহ ১২ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি
  • কোনো অভিযোগের সপক্ষে সামান্য তথ্য-প্রমাণ কেউ দেখাতে পারবে না: তাজুল ইসলাম
  • একদিন পরই জামিন পেলেন হবিগঞ্জে ওসিকে গালাগালির অভিযোগে গ্রেপ্তার সেই বিএনপি নেতা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net