Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
নিরাপদ ও প্রযুক্তিনির্ভর নগর গঠনে চট্টগ্রামের সড়কে বসছে এআই–ভিত্তিক সিসিটিভি ও স্মার্ট সড়কবাতি 

বাংলাদেশ

মো. মাসুদ
03 December, 2025, 12:15 pm
Last modified: 03 December, 2025, 12:17 pm

Related News

  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?

নিরাপদ ও প্রযুক্তিনির্ভর নগর গঠনে চট্টগ্রামের সড়কে বসছে এআই–ভিত্তিক সিসিটিভি ও স্মার্ট সড়কবাতি 

সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগ নগরকে আলোকিত করার পাশাপাশি নগর নিরাপত্তা, টহল ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ ও জরুরি সেবায় সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন ঘটাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগর ব্যবস্থাপনায় আধুনিক ডিজিটাল মনিটরিং সিস্টেমের ভিত্তি তৈরি হবে।
মো. মাসুদ
03 December, 2025, 12:15 pm
Last modified: 03 December, 2025, 12:17 pm
চট্টগ্রাম শহর। ছবি: টিবিএস

চট্টগ্রামকে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর নগর হিসেবে গড়ে তুলতে স্মার্ট সড়কবাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক নজরদারি ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

এ লক্ষ্যে 'ইমপ্লিমেন্টেশন অফ স্মার্ট লাইটিং (সোলার/নন-সোলার) উইথ এআই–বেইসড সিসিটিভি সার্ভেইল্যান্স সিস্টেম ইন চট্টগ্রাম সিটি এরিয়া ফর এনশিউরিং স্মার্ট অ্যান্ড সেফ সিটি' শিরোনামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নে ইতোমধ্যে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

কমিটি প্রকল্পের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, অগ্রাধিকারভিত্তিক সড়ক নির্বাচন এবং ডিপিপি তৈরির কাজ করছে। প্রকল্পটি এখন পরিকল্পনা ও প্রস্তাবনা প্রণয়ন পর্যায়ে রয়েছে। সড়কের তালিকা প্রস্তুত ও প্রাথমিক কাঠামো চূড়ান্ত করার কাজও চলমান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শহরের প্রধান সড়ক, মোড়, সেতু ও ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে—ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ তালিকা প্রস্তুত হয়েছে। তবে প্রকল্পে কত ব্যয় হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি চসিক। ডিপিপি চূড়ান্ত হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

গত ১৯ নভেম্বর চসিকের সচিব মো. আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়বকে কমিটির সভাপতি করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. সরওয়ার আলম খান সদস্য হিসেবে আছেন। নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন সদস্য–সচিবের দায়িত্ব পালন করছেন।

চসিক সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ নগরকে আলোকিত করার পাশাপাশি নগর নিরাপত্তা, টহল ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ ও জরুরি সেবায় সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন ঘটাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগর ব্যবস্থাপনায় আধুনিক ডিজিটাল মনিটরিং সিস্টেমের ভিত্তি তৈরি হবে।

চসিক কর্মকর্তারা বলছেন, স্মার্ট ক্যামেরা ও লাইটিং সিস্টেম চালু হলে অপরাধ দমন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, দুর্ঘটনা পর্যবেক্ষণ এবং ভিড় নিয়ন্ত্রণ সহজ হবে। বিশেষ করে জনবহুল এলাকা, সেতু, মোড় ও পরিবহন রুটগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পুলিশনির্ভর নিরাপত্তা ব্যবস্থার বাইরে এসে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনায় এগিয়ে যাওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। পাশাপাশি সোলার ও নন-সোলার, দুই ধরনের বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের কারণে প্রকল্পটিকে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।

জানতে চাইলে কমিটির সদস্য–সচিব ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন টিবিএসকে বলেন, "সিসিটিভি ও লাইট বসানোর জন্য আমরা সড়কের তালিকা প্রস্তুত করছি। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আমাদের পরিকল্পনা পুরো ৪১ ওয়ার্ডকে কাভার করা—প্রথমে প্রধান সড়কগুলো, এরপর ধাপে ধাপে লেন ও বাইলেন।"

চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল টিবিএসকে জানান, এর আগে ভারতীয় এক্সিম ব্যাংকের সহযোগিতায় সড়কবাতি স্থাপনের একটি প্রকল্প নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। নতুন উদ্যোগের অধীনে এখন ডিপিপি প্রস্তুত করা হচ্ছে। 

তিনি বলেন, "নগরের ৪১টি ওয়ার্ডের প্রধান সড়কগুলো এ প্রকল্পের আওতায় আসবে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সোলার ও নন–সোলার স্মার্ট লাইটিংয়ের পাশাপাশি স্থাপন করা হবে সিসিটিভি নজরদারি।"

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "আমার প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল পরিবেশবান্ধব ও নিরাপদ নগর গড়া। ৪১ ওয়ার্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন হলে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন ঘটবে। পাশাপাশি সোলার সড়কবাতি বিদ্যুৎ সাশ্রয় করবে এবং পরিবেশ দূষণ কমাবে।"

চুক্তির ছয় মাসেই বন্ধ ২৬০ কোটি টাকার স্মার্ট লাইটিং উদ্যোগ

চট্টগ্রাম সিটি করপোরেশন ২০২৪ সালের ৬ জুলাই নগরের ৪৬৬ কিলোমিটার সড়ক আলোকিত করতে 'মডার্নাইজেশন অব সিটি স্ট্রিট লাইট সিস্টেম অ্যাট ডিফারেন্ট এরিয়াস আন্ডার চসিক' প্রকল্প গ্রহণ করে। ভারতের অর্থায়নে ২৬০ কোটি ৮৯ লাখ টাকার এই প্রকল্পের কাজ শুরু হলেও পাঁচ মাসের মাথায় ডিসেম্বরেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে তা বন্ধ হয়ে যায়।

এরপর জনস্বার্থের কথা বিবেচনা করে প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগ নেয় চসিক এবং এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত রয়েছে।

ইআরডির তথ্য অনুযায়ী, বাংলাদেশ–ভারতের মধ্যে লাইন অব ক্রেডিট (এলওসি)–এর আওতায় ৭৩৬ কোটি মার্কিন ডলারের তিনটি ঋণচুক্তি কার্যকর রয়েছে। এর মধ্যে এই প্রকল্পে এলওসি–৩ থেকে ভারতের এক্সিম ব্যাংক সরবরাহ করবে ২১৪ কোটি ৪৬ লাখ টাকা; বাকি ৪৬ কোটি ৪৩ লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার।

টেকসই জ্বালানি ব্যবস্থার অংশ হিসেবে ২০১৭ সালে ভারতের এনার্জি ইফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড (ইইএসএল) ও বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর চসিক এ প্রকল্প হাতে নেয়। ২০১৯ সালের ৯ জুলাই একনেকে অনুমোদন এবং ২০২৩ সালের ৬ জুলাই ভারতীয় কোম্পানি 'শাপার্জি পালোনজি অ্যান্ড কোম্পানি লিমিটেড'-এর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়।

প্রকল্পের আওতায় ৪১ ওয়ার্ডে ২০,৬০০টি এলইডি বাতি; ২০,২৬৭টি জিআই পোল; ৫০৭টি কন্ট্রোল সুইচবক্স বসানো এবং অন্যান্য যন্ত্রপাতি সংগ্রহের পরিকল্পনা ছিল। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতীয় ঠিকাদাররা বাংলাদেশ ত্যাগ করেন। এরপর আগস্টে সরকার পরিবর্তনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়।
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / স্মার্ট প্রযুক্তি / সড়কবাতি / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net