Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
এনসিপির নেতৃত্বে জোট গঠনে অচলাবস্থা

বাংলাদেশ

মো. বেলাল হোসেন
02 December, 2025, 11:25 am
Last modified: 02 December, 2025, 11:29 am

Related News

  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

এনসিপির নেতৃত্বে জোট গঠনে অচলাবস্থা

গত ২৭ নভেম্বরের নির্বাহী কমিটির বৈঠকে দলের কয়েকজন নেতা আপ বাংলাদেশের সঙ্গে জোটে যাওয়ার বিরোধিতা করেন। এরপর থেকে জোট গঠনের প্রক্রিয়া আর এগোয়নি বলে জানা গেছে।
মো. বেলাল হোসেন
02 December, 2025, 11:25 am
Last modified: 02 December, 2025, 11:29 am

এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ ও গণঅধিকার পরিষদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আলোচিত জোট গঠনের উদ্যোগে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন এনসিপি নেতারা।

গত ২৭ নভেম্বরের নির্বাহী কমিটির বৈঠকে দলের কয়েকজন নেতা আপ বাংলাদেশের সঙ্গে জোটে যাওয়ার বিরোধিতা করেন। এরপর থেকে জোট গঠনের প্রক্রিয়া আর এগোয়নি বলে জানা গেছে। এখন দলটি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরই আলোচনায় ফেরার পরিকল্পনা করছে।

সোমবার (১ ডিসেম্বর) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্রায় ১,৫০০ জন মনোনয়ন ফর্ম নিয়েছেন। এগুলো যাচাই-বাছাই চলছে। শিগগিরই একটি প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে। এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।"

তিনি জানান, "মধ্যমপন্থী কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলমান আছে, তবে তেমন অগ্রগতি হয়নি। আমরা শুধু আসন ভাগাভাগির কারণে জোটে যাওয়ার বিষয়টি বিবেচনা করছি না। জাতীয় স্বার্থ ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আগামীতে জোট আলোচনা হতে পারে।"

অন্যদিকে আলোচনা-প্রক্রিয়ায় যুক্ত এক নেতা বলেন, জোট গঠনের সম্ভাবনা এখন কার্যত নেই; কারণ এনসিপি আদর্শগত সামঞ্জস্যের চেয়ে কৌশলগত সুবিধাকেই অগ্রাধিকার দিচ্ছে।

এ বিষয়ে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "জোট গঠনের আলোচনায় কোনো গতি নেই; পুরো প্রক্রিয়াই স্থবির। অনানুষ্ঠানিক কথা হয়, তবে আনুষ্ঠানিক অগ্রগতি নেই। জোট হলেও তা নির্বাচনের তফসিল ঘোষণার পর হবে। আপাতত তেমন সম্ভাবনা দেখছি না।"

এদিকে সোমবার এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। একটি দল প্রকাশ্যে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে সংস্কার নিয়ে সমঝোতা হয়নি।"

তিনি আরও বলেন, "এবারের ভোট সরকার পরিবর্তনের নয়, দেশ পরিবর্তনের। এটি সংস্কারের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার নির্বাচন। পতিত স্বৈরাচার ছাড়া কেউ 'না ভোট'-এর পক্ষে থাকার কথা নয়। এরপরও একটি দল সংস্কারের বিপক্ষে 'না ভোট' ক্যাম্পেইন করতে পারে।"

Related Topics

টপ নিউজ

এনসিপি / জোট গঠন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net