Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
ফ্যাসিবাদীদের একটি অংশ বিদায় নিলেও ফ্যাসিবাদ রয়ে গেছে: জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 November, 2025, 12:35 pm
Last modified: 28 November, 2025, 12:51 pm

Related News

  • অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • ব্যর্থতার দায় স্বীকার করায় ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে সরকার: জামায়াত আমির
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াত

ফ্যাসিবাদীদের একটি অংশ বিদায় নিলেও ফ্যাসিবাদ রয়ে গেছে: জামায়াত আমির

টিবিএস রিপোর্ট
28 November, 2025, 12:35 pm
Last modified: 28 November, 2025, 12:51 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

দেশ দুইবার স্বাধীন হলেও জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষ আশা করেছিল ফ্যাসিবাদের চিরবিদায় ঘটবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফ্যাসিবাদীদের একটি অংশ বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনও বাংলাদেশে রয়ে গেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় আয়োজিত জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসন আয়োজিত এক যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, 'সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে, তখন কেন এই কথা বলে যে, আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি? অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে, সেই দলও কোনো-না-কোনো দলেই বাংলাদেশ শাসন করেছে। একথার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে, তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারেনি।'

বক্তব্যে তিনি বর্তমানে দেশে ফ্যাসিবাদের পাঁচটি লক্ষণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, 'ফ্যাসিবাদীদের কিছু লক্ষণ আছে। এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি। দুই নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি। তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি। চতুর্থ লক্ষণ হচ্ছে মা-বোনদের ইজ্জত নিয়ে টানাটানি। পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জোরে অস্থির করার অশনি সংকেত। সকল লক্ষণ আজকে বিদ্যমান।'

চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অবদানের কথা স্মরণ করে শফিকুর রহমান বলেন, '২৪-এর গণ-আন্দোলনে ছাত্র, তরুণ, যুবক-যুবতীরা নেতৃত্ব দিয়েছে। আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি, আজও অভিনন্দন জানাই।'

তিনি আরও বলেন, তাদের নেতৃত্বে শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছে। তারা বলেছিল, 'আমরা কোনো স্বৈরশাসকের সামনে আর মাথা নত করব না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা একটি দুর্নীতি, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই।'

বিগত সাড়ে ১৫ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে জামায়াতের অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এই পরিবর্তনে কেউ কেউ খুশি নন, কারণ সম্ভবত তাদের নেতৃত্বে এই পরিবর্তন হয়নি। তিনি বলেন, 'নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে সাড়ে ১৫ বছর আমরা আন্দোলন করেছি। আমরা জীবন দিয়েছি, আমরা মামলা-গলায় নিয়ে জেলে ঢুকেছি। ঘরবাড়ি ছেড়ে এখানে-সেখানে আমরা পালিয়ে বেড়িয়েছি।'

জামায়াত নেতাদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি। দেশের ভিতরেই আমরা মুহাজির ছিলাম। দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম। বুকে জড়িয়ে এখানেই ছিলাম। জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি।'

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / ফ্যাসিবাদ / বাংলাদেশ জামায়াতে ইসলামী / ডা. শফিকুর রহমান / জামায়াত আমির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
    কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

Related News

  • অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • ব্যর্থতার দায় স্বীকার করায় ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে সরকার: জামায়াত আমির
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব সামসুল আলমের নিয়োগ বাতিল চায় জামায়াত

Most Read

1
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

3
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net