Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
কড়াইল বস্তিতে অবকাঠামো তৈরির কোনো পরিকল্পনা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

বাংলাদেশ

বাসস
26 November, 2025, 07:00 pm
Last modified: 26 November, 2025, 07:04 pm

Related News

  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: বিএনপির হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন প্রায় ১২শ’ মানুষ

কড়াইল বস্তিতে অবকাঠামো তৈরির কোনো পরিকল্পনা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব

বাসস
26 November, 2025, 07:00 pm
Last modified: 26 November, 2025, 07:04 pm
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

কড়াইল বস্তিতে অবকাঠামো তৈরির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, 'কড়াইল বস্তিতে অবকাঠামো তৈরির কোন পরিকল্পনা আমাদের নেই, চলমান কোন প্রকল্পও নাই, এমনকি সবুজ পাতায়ও কোনো প্রস্তাবনা নাই।'

আজ বুধবার (২৬ নভেম্বর) তিনি তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণ সংক্রান্ত একটি অনভিপ্রেত প্রস্তাব আমাদের নজরে এসেছে। হাজার হাজার মানুষ যখন অসহায় ও গৃহহীন, তখন এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে সফ্টওয়্যার খাতের বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানাই। আলমাস কবির এই ধরনের প্রস্তাবনা মৌখিক ও লিখিতভাবে দিয়ে আসছেন। সঙ্গতকারণেই সরকার উনার প্রস্তাবনা আমলে নেয়নি।

বর্তমানে কড়াইল বস্তির জায়গায় যে কোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই। এ প্রেক্ষিতে কিছু কথা শেয়ার করা দরকার বলে মনে করছি।

কড়াইল বস্তির প্রায় ৪৩ একর জায়গা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের। হাইটেক পার্ক কর্তৃপক্ষ কখনোই এই জায়গা বুঝে পায়নি। অতীতে জায়গাটির মালিকানা ছিল টিএন্ডটি'র (বর্তমান বিটিসিএল)। আদালতে মামলা রয়েছে, মামলা নিষ্পত্তি হয়নি বলে আইসিটি সেখানে এমনকি দখলে যাওয়ার চেষ্টাও করেনি।

আপনারা জানেন, কারওয়ান বাজারে জনতা টাওয়ারে একটি সফ্টওয়্যার পার্ক ছিল, যেখানে শ'খানেক আইটি কোম্পানি ফ্লোর স্পেইস ভাড়া নিয়েছিল, মূলত আইটি অফিস চালাচ্ছিল (রাজনৈতিক বিবেচনার বাইরের কিছু কোম্পানিও ছিল)।

কিন্তু ভবনটির অবস্থা এতই ঝুঁকিপূর্ণ ছিল যে এর জরুরি মেরামতের দরকার পরে, এতে করে সফ্টওয়্যার কোম্পানিগুলোকে আপাতত সরিয়ে মেরামত কাজ শুরু করতে হয়েছে। তখন সফ্টওয়্যার ইন্ডাস্ট্রির জন্য দীর্ঘমেয়াদি বিকল্প খোঁজার উদ্যোগ নেই।

আমরা কারওয়ান বাজারে সফ্টওয়্যার পার্ক তৈরির জন্য নতুন একটি ভবন নির্মাণ করছি।

গত বছরের শেষের দিকে এই বিশাল প্লটের বনানী কর্নারের যে অংশে কোনো স্লাম নাই, তার ছোট অংশে একটি সফ্টওয়্যার পার্ক ভবন নির্মাণের একটি কথা উঠেছিল। এর প্রেক্ষিতে আমরা কয়েকজন মানবাধিকার কর্মীর সঙ্গে আলাপ করি। ওনাদের পরামর্শ মতে কড়াইল বস্তিতে যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা থেকে আইসিটি বিভাগ বিরত থাকে।

আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে কড়াইল বস্তিতে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা আমাদের নেই। বরং আমরা গণপূর্ত এবং রাজউককে আলাদা আলাদাভাবে চিঠি পাঠিয়েছি যাতে সফ্টওয়্যার পার্ক নির্মাণের জন্য ঢাকার আগারগাঁও, পূর্বাচল কিংবা অন্যান্য এলাকায় জমি প্রদান করা হয়। সফটওয়্যার কোম্পানিগুলোকে অফিস স্পেইস তৈরি করে দেওয়া গেলে তারা আইটি খাতে এক্সপোর্ট বাড়াতে ভূমিকা রাখবেন।

সে মতে বাংলাদেশ হাইটেক পার্কে আগারগাঁও একটি প্লট বরাদ্দ নিয়ে এখন পেপারওয়ার্ক আগাচ্ছে। এই প্লটে সফ্টওয়্যার পার্ক, হাইটেক পার্ক এর হেড অফিস সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য সবুজ পাতা একটি প্রকল্প উঠানো হচ্ছে। গণপূর্ত তাতে সায় দিয়েছে। অর্থাৎ কড়াইল বস্তিতে অবকাঠামো তৈরির কোনো পরিকল্পনা আমাদের নেই, চলমান কোন প্রকল্পও নাই, এমনকি সবুজ পাতায়ও কোনো প্রস্তাবনা নাই।

সরকারের পরিকল্পনার সঙ্গে আদৌ সংশ্লিষ্ট নয়, এমন বক্তব্য প্রদানে বেসরকারি উদ্যোক্তাদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানাই।

বিশেষভাবে হাজার হাজার মানুষ যখন আগুনে বিপর্যস্ত হয়ে নিরাপত্তাহীন অসহায় পরিস্থিতিতে রয়েছে, তখন হাই-টেক পার্ক স্থাপনের আজগুবি বিষয় সামনে এনে সরকারকে বিব্রত করার এমন অপচেষ্টার নিন্দা জানাই।

Related Topics

টপ নিউজ

কড়াইল বস্তি / অবকাঠামো তৈরি / ফয়েজ আহমদ তৈয়্যব / প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: বিএনপির হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন প্রায় ১২শ’ মানুষ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net