Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2025, 06:25 pm
Last modified: 25 November, 2025, 06:36 pm

Related News

  • জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি: বাণিজ্য উপদেষ্টা
  • 'পরবর্তী সরকার চাইলে চুক্তি থেকে বের হতে পারবে', যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাণিজ্য উপদেষ্টা  
  • স্বজনপ্রীতি করিনি; পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় বাধা দিয়েছি: বশিরউদ্দীন
  • জাপানের সঙ্গে প্রথম ইপিএ সই, ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা

জুলাই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
25 November, 2025, 06:25 pm
Last modified: 25 November, 2025, 06:36 pm
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ভারগো গার্মেন্টস কোম্পানির এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

পুলিশের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে মঙ্গলবার (২৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-৩ এর উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল করেন।

ওই প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সোহান শাহ হত্যা মামলার ঘটনার সঙ্গে আসামি শেখ বশির উদ্দিনের কোনো প্রকার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ কারণে তাকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদানের প্রার্থনা করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত তাকে অব্যাহতির আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় সিএনজি স্টেশনের সামনে গুলিতে গুরুতর আহত হন মো. সোহান শাহ (৩০)। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২৮ আগস্ট তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে গত ১৯ সেপ্টেম্বর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫৭ জনকে আসামি করা হয়। ওই এজাহারে বশির উদ্দিন ভূইয়াকে ৪৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল। আদালত সেদিন বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি রামপুরা থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।
 
Related Topics

টপ নিউজ

শেখ বশির উদ্দিন / বাণিজ্য উপদেষ্টা / জুলাই হত্যা / মামলা থেকে অব্যাহতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি: বাণিজ্য উপদেষ্টা
  • 'পরবর্তী সরকার চাইলে চুক্তি থেকে বের হতে পারবে', যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে বাণিজ্য উপদেষ্টা  
  • স্বজনপ্রীতি করিনি; পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় বাধা দিয়েছি: বশিরউদ্দীন
  • জাপানের সঙ্গে প্রথম ইপিএ সই, ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net