Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
সাভারে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে যুবদল নেতার শোডাউন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 08:10 pm
Last modified: 24 November, 2025, 08:17 pm

Related News

  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী

সাভারে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে যুবদল নেতার শোডাউন

শোডাউনে সৃষ্ট জনদুর্ভোগ ও যানজট প্রসঙ্গে যুবদল নেতা আইয়ুব বলেন, ‘এটি সত্য। ভোগান্তি তো কিছুটা তৈরি হয়। আমরা কি ভোগান্তি ছাড়া সরকার পতন করতে পেরেছি? তাছাড়া এটি তো আসলে পুরাতন ট্র্যাডিশন। আবার নতুন ট্র্যাডিশনেও আমরা আছি। সব কিছু মিলিয়েই আমরা আছি।’
টিবিএস রিপোর্ট
24 November, 2025, 08:10 pm
Last modified: 24 November, 2025, 08:17 pm
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিশাল শোডাউন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত এই শোডাউনে প্রায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার নন্দন পার্কের সামনে থেকে বিশাল এই র‍্যালিটি শুরু হয়। দীর্ঘ পথ প্রদক্ষিণ শেষে এটি সাভারের ব্যাংক টাউন এলাকায় এসে শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, র‍্যালিতে অন্তত ৫ হাজার মোটরসাইকেলের দীর্ঘ বহর ছিল। মোটরসাইকেলের পাশাপাশি বেশ কিছু প্রাইভেট কার ও মাইক্রোবাসও শোডাউনে অংশ নেয়।

বিশাল এই আয়োজনের ব্যয়ভার ও জনসমাগম সম্পর্কে জানতে চাইলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, 'মূলত আসন্ন নির্বাচনে দলীয় প্রতীকের প্রচারণার অংশ হিসেবেই আজকের এই আয়োজন। র‍্যালিতে প্রায় ৫-৬ হাজার মোটরসাইকেল ছাড়াও প্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছে।'

ব্যয় প্রসঙ্গে যুবদলের এই নেতা দাবি করেন, এত বড় শোডাউন হলেও এতে তার ব্যক্তিগত বা দলীয় বড় কোনো তহবিল ব্যয় হয়নি। তিনি বলেন, 'আমার পক্ষ থেকে যৎসামান্য কিছু ক্যাপ ছাড়া আর কোনো ব্যয় নাই। সবাই স্বতঃস্ফূর্তভাবে যার যার নিজ খরচে র‍্যালিতে অংশগ্রহণ করেছে।'

ছবি: সংগৃহীত

তবে ক্যাপ বাবদ কত টাকা ব্যয় হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

র‌্যালিটি ঢাকা-১৯ আসনে নির্দিষ্ট কোনো প্রার্থীর পক্ষে নাকি কেবল প্রতীকের—এমন প্রশ্নের জবাবে আইয়ুব খান বলেন, 'দলীয় প্রতীকের [ধানের শীষ] পক্ষে আমাদের আজকের এই র‍্যালি।'

সড়কে বিশাল শোডাউনের কারণে সৃষ্ট জনদুর্ভোগ ও যানজট প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয়টি স্বীকার করে নেন যুবদল নেতা। তিনি বলেন, 'এটি সত্য। ভোগান্তি তো কিছুটা তৈরি হয়। আমরা কি ভোগান্তি ছাড়া সরকার পতন করতে পেরেছি? তাছাড়া এটি তো আসলে পুরাতন ট্র্যাডিশন। আবার নতুন ট্র্যাডিশনেও আমরা আছি। সব কিছু মিলিয়েই আমরা আছি।'

এদিকে বিশাল এই মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হলেও সড়কে যানচলাচলে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ঢাকা জেলা ট্রাফিক পুলিশের (উত্তর) পরিদর্শক (প্রশাসন) মো. গোলাম সারোয়ার বলেন, 'মূলত অফ-পিক আওয়ারে হওয়ায় সড়কে এর খুব একটা প্রভাব পড়েনি। ওনারা সড়কের একটি লেন ব্যবহার করে এসেছেন, ফলে আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি এবং কোথাও কোনো ব্লকও সৃষ্টি হয়নি।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / যুবদল / শোডাউন / মোটরসাইকেল র‍্যালি / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net