Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
জামায়াত বেঁচে আছে শেখ মুজিব, জিয়াউর রহমান আর খালেদা জিয়ার দয়ায়: বিএনপি নেতা ফজলুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 November, 2025, 09:20 pm
Last modified: 22 November, 2025, 09:27 pm

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
  • কেবল জিন্দাবাদ স্লোগানে আগামীর প্রজন্ম যুগোপযোগী হবে না, প্রয়োজন জ্ঞানের বিকাশ: আইনমন্ত্রী
  • ‘দেশ সেবায় জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করব’: সংসদে ফিরে মির্জা আব্বাস

জামায়াত বেঁচে আছে শেখ মুজিব, জিয়াউর রহমান আর খালেদা জিয়ার দয়ায়: বিএনপি নেতা ফজলুর রহমান

টিবিএস রিপোর্ট
22 November, 2025, 09:20 pm
Last modified: 22 November, 2025, 09:27 pm
ফজলুর রহমান। ফাইল ছবি/সংগৃহীত

এদেশে জামায়াতে ইসলামী 'দয়ার' ওপর বেঁচে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, 'এরা যে বেঁচে আছে এটাই তো দয়া। শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। গত ২০ বছর খালেদা জিয়ার আঁচলের নিচে ছিল। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে—"ম্যাডাম আমাদের বাঁচান"। তখন বাঁচাইছিলেন।'

'আর এখন সেই সাপে ফণা তুলছে। বিএনপিরে বলে চান্দাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার- এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, এরা বেইমান, এরা অকৃতজ্ঞ। যারে দিয়া বাঁচে তারেই মারে', যোগ করেন তিনি। 

কিশোরগঞ্জ-৪ আসনে যদি জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করে তাহলে 'বিষ খাবেন' বলেও মন্তব্য করেন তিনি। 

বক্তব্যের সময় সেখানে উপস্থিত জনতার উদ্দেশে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, 'মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা যারা তারা হাত তুলেন দেখি।'

তখন উপস্থিত জনতার প্রায় সবাই হাত তুলেন।

তারপর তিনি বলেন, 'রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি।'

তখন কেউ হাত না তুললে তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'রাজাকারের পক্ষে একটা হাতও উঠে নাই। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে জামায়াত পাশ করলে আমি বিষ খামু।'

নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে ফজলুর রহমান বলেন, 'আমি যেহেতু মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ পছন্দ করেন—যারা বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে পছন্দ করেন, যারা ধানের শীষকে পছন্দ করেন—আমি তাদের কাছে একটা ভোট চাই।'

তিনি আরও বলেন, ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়—হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- যে ভোটার, তার কাছেই তিনি ভোট চান।

কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / ফজলুর রহমান / বিএনপি / খালেদা জিয়া / শেখ মুজিবর রহমান / জিয়াউর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
  • কেবল জিন্দাবাদ স্লোগানে আগামীর প্রজন্ম যুগোপযোগী হবে না, প্রয়োজন জ্ঞানের বিকাশ: আইনমন্ত্রী
  • ‘দেশ সেবায় জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করব’: সংসদে ফিরে মির্জা আব্বাস

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net