Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2025, 06:30 pm
Last modified: 20 November, 2025, 06:34 pm

Related News

  • আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট
  • সাবেক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে তুলে ধরায় বিশ্বব্যাপী পণ্য বয়কটের মুখে অ্যাডিডাস
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পূর্বে কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
20 November, 2025, 06:30 pm
Last modified: 20 November, 2025, 06:34 pm
ছবি: টিবিএস

রাঙামাটিতে আন্দোলনের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থ দফায় স্থগিত করা হয়েছে। হরতাল কর্মসূচির কারণে উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। পরীক্ষা স্থগিতের ঘোষণা আসার পরপরই চলমান ৩৬ ঘণ্টার হরতালও প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগ এনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার ও শনিবার (২০ ও ২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় 'কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ' নামে একটি জোট।

হরতালের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি শহরে কোনো যানবাহন চলাচল করেনি। নগরীর সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচলও বন্ধ ছিল। সীমিত সংখ্যক মোটরসাইকেল ছাড়া সড়কে অন্য কোনো যান দেখা যায়নি। একইভাবে কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচলও বন্ধ ছিল।

হরতালকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও হরতালকারীদের রাস্তায় কর্মসূচি পালনে কোনো বাধা দেয়নি পুলিশ।

তবে হরতালের কারণে চরম ভোগান্তিতে পড়েন শহরের সাধারণ মানুষ। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামীদের হাঁটতে হাঁটতে গন্তব্যে যেতে দেখা গেছে।

৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পূর্বে কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত হয়েছিল এবং সকল প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিষদ পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।'

পরীক্ষা স্থগিতের ঘোষণা আসার পর দুপুর ২টা থেকে আন্দোলনকারীরা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর শহরে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।

দুপুরে শহরের বনরূপা বিএম শপিং কমপ্লেক্সের সামনে এক ব্রিফিংয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে মো. নূরুল আলম বলেন, 'প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করায় হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের আন্দোলন চলবে।'

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, 'সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন।'

১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে সরকারের ২৫টি স্থানীয় দপ্তর ও ৩০টি কার্যালয় পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগও রয়েছে। শুক্রবার অনুষ্ঠিতব্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় প্রায় ৭ হাজার পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

Related Topics

টপ নিউজ

রাঙামাটি / হরতাল / শিক্ষক নিয়োগ / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট
  • সাবেক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে তুলে ধরায় বিশ্বব্যাপী পণ্য বয়কটের মুখে অ্যাডিডাস
  • ‘প্রতিশ্রুতি রাখেনি’ সরকার, ফের দিল্লিতে আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net