Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
অর্থনীতিতে ‘গণতন্ত্রায়ণ’ নিশ্চিতে জনগণ ও উদ্যোক্তাদের কাছে যাবে বিএনপি: খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2025, 07:20 pm
Last modified: 15 November, 2025, 07:29 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

অর্থনীতিতে ‘গণতন্ত্রায়ণ’ নিশ্চিতে জনগণ ও উদ্যোক্তাদের কাছে যাবে বিএনপি: খসরু

তিনি জানান, বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে ‘গণতন্ত্রায়ণ’ করা। তিনি বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অর্থনীতির সুফল যাবে সকলের কাছে; শুধু একটি গোষ্ঠীর কাছে নয়, ঢাকা বা চট্টগ্রামকেন্দ্রিক কিছু মানুষের কাছেও নয়। এমন একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, যেখানে সবাই অংশ নিতে পারে।’
টিবিএস রিপোর্ট
15 November, 2025, 07:20 pm
Last modified: 15 November, 2025, 07:29 pm
ছবি: টিবিএস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি এখন থেকে জনগণ ও ব্যবসায়ীদের কাছে ছুটে যাবে। তিনি বলেন, 'রাজনীতিবিদেরা সাধারণত চান সবাই তাদের কাছে আসুক, কিন্তু বিএনপি এবার এই পদ্ধতির পরিবর্তন করছে। আমরা এবার যাদের সমস্যা, তাদের কাছেই ছুটে যাব।'

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, 'প্রতিটি বিভাগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে কথা বলছি। আমরা বক্তব্য দিয়ে সেখান থেকে চলে যাইনি; আমরা তাদের কথা শুনেছি। রাজনীতি আর আগের মতো চলবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষা যদি আমরা ধারণ করতে না পারি, তবে সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই।'

তিনি বলেন, 'আমরা আর মেগা প্রজেক্টে যাব না। আপনাদের ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই। নিজ এলাকাতেই বসে কাজ করতে পারবেন।'

বিগত দিনে কিছু লোকের হাতে ব্যবসা-বাণিজ্য পুঞ্জীভূত ছিল উল্লেখ করে তিনি বলেন, 'সেখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিকে গণতন্ত্রায়ণ করবেন, কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন; সেটা তো হবে না।'

তিনি জানান, বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে 'গণতন্ত্রায়ণ' করা। তিনি বলেন, 'অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অর্থনীতির সুফল যাবে সকলের কাছে; শুধু একটি গোষ্ঠীর কাছে নয়, ঢাকা বা চট্টগ্রামকেন্দ্রিক কিছু মানুষের কাছেও নয়। এমন একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, যেখানে সবাই অংশ নিতে পারে।'

'আমরা এখন চাকরির ইন্টারভিউ দিচ্ছি, চাকরি কিন্তু আপনারাই দেবেন। চাকরির মালিক জনগণ। বিএনপির সৃষ্টি হয়েছে প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। সরকার সুযোগ সৃষ্টি করে, কিন্তু সেই সুযোগ বাস্তবায়ন করে প্রাইভেট সেক্টর,' তিনি যোগ করেন।

দেশের ব্যবসার জটিলতা তুলে ধরে তিনি বলেন, 'একটি ব্যবসা করতে গেলে ১৯টি পারমিশনের প্রয়োজন হয়। এই ১৯টি পারমিশন পেতে একজন ব্যবসায়ীর ছয় মাস থেকে এক বছর লেগে যায়। এরপর কেউ কি এদেশে এসে ব্যবসা করবে?'

ব্যবসাকে গণতন্ত্রায়ণ করতে বিএনপি কাজ করবে জানিয়ে আমীর খসরু আরও বলেন, 'সবার জন্য ব্যবসাবান্ধব দেশ গড়তে এবং বিদেশি বিনিয়োগ আনতে পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নানামুখী পরিকল্পনা নিয়েছে। সিদ্ধান্ত হয়েছে, ব্যবসাবান্ধব দেশ গড়তে হলে সরকারি নীতিমালায় বড় পরিবর্তন আনতে হবে। এত রেগুলেশন; কেউ কাজই করতে পারছে না। প্রতিটি জায়গায় বাধা: ব্যুরোক্রেটিক বাধা, ব্যাংকে টাকা নেই, সরকারের নীতিমালার বাধা, অথবা ব্যবসার পরিবেশের বাধা।'

অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসায়ীদের ভূমিকা সর্বাধিক উল্লেখ করে তিনি বলেন, 'তারেক রহমানের স্বপ্ন, বাংলাদেশ আবার বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াবে। প্রথমে অর্থনৈতিকভাবে। অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলে কিছুই হবে না; নিরাপত্তা হবে না, সমাজ শক্তিশালী হবে না, রাজনৈতিক অবস্থানও হবে না। অর্থনীতিই সবকিছুর মূলে।'

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসে ১ কোটি মানুষের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 'এটা বড় টার্গেট, কিন্তু আমরা শুধু টার্গেট দিইনি; কোথায় কোথায় চাকরি হবে, তা আমরা ঠিক করেছি। জিডিপির ৫ শতাংশ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করার সিদ্ধান্তও নিয়েছি। এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করেনি।'

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, বিজিএমইএ'র সাবেক সভাপতি এস এম ফজলুর হক, অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ফরিদপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ অন্যান্য ব্যবসায়ীরা।

Related Topics

টপ নিউজ

আমীর খসরু মাহমুদ চৌধুরী / বিএনপি / ব্যবসা-বাণিজ্য / অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net