Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 06:10 pm
Last modified: 14 November, 2025, 06:16 pm

Related News

  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ
  • রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • রিপাবলিকানদের প্রাইমারিতে লড়াই থেকে সরে দাঁড়ানো প্রার্থীর কাছেই হেরে গেলেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

বক্তাদের দাবি, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তারা বলেন, 'একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করা ও স্বৈরশাসনের পথ রুদ্ধ করতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।’
টিবিএস রিপোর্ট
14 November, 2025, 06:10 pm
Last modified: 14 November, 2025, 06:16 pm
ছবি: টিবিএস

রাজশাহীতে জুলাই সনদের বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখা।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় হয়ে সাহেব বাজার ঘুরে আবারও গণকপাড়া মোড়েই এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, 'ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া "নতুন বাংলাদেশে" আর কোনো স্বৈরাচারী সরকার মানুষ দেখতে চায় না। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে বিপ্লব-পরবর্তী জনগণের সিদ্ধান্ত নিয়ে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান তারা।

বক্তারা বলেন, 'গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তাদের দাবি, একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করা ও স্বৈরশাসনের পথ রুদ্ধ করতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।'

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বক্তারা বলেন, 'কারও প্ররোচনায় পড়ে ছাত্র-জনতার আত্মত্যাগ ভুলে গেলে চলবে না এবং তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই জুলাই সনদের বাস্তবায়ন চায় না বলেও মন্তব্য করেন তারা। বক্তাদের অভিযোগ, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাই নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় লেবাজ ধরে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বুঝতে পেরে তারা এখন মসজিদে হামলা করে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।'

রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ অন্যরা।

Related Topics

টপ নিউজ

জামায়াত / জামায়াতে ইসলামী / গণভোট / পিআর / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ
  • রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • রিপাবলিকানদের প্রাইমারিতে লড়াই থেকে সরে দাঁড়ানো প্রার্থীর কাছেই হেরে গেলেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net