Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
আদালতপাড়ায় নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2025, 08:10 pm
Last modified: 11 November, 2025, 08:15 pm

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন

আদালতপাড়ায় নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি

চিঠিতে উল্লেখ করা হয়, এ আদালত ভবন এলাকা ও প্রাঙ্গণের রাস্তায় বিভিন্ন ভ্রাম্যমান দোকান, যানবাহন যত্রতত্রভাবে পরিচালনা করা হয়। এটি আদালত সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
টিবিএস রিপোর্ট
11 November, 2025, 08:10 pm
Last modified: 11 November, 2025, 08:15 pm
ছবি: সংগৃহীত

ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির অধীনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিতে ৩৭টি আদালত বিচার কার্যক্রম পরিচালনা করে।

এই আদালত সমূহে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা তথা হত্যা, অপহরণ, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, ধর্ষণ মামলা, সাইবার ক্রাইম, সন্ত্রাস দমন আইনের মামলা, রাজনৈতিক মামলাসহ বিভিন্ন প্রকৃতির মামলা আমলে গ্রহণ ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা মহানগরীর ৫০টি থানার বিভিন্ন ধরনের মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য আদালতের বিচারকেরা দৈনন্দিন বিচার কার্যক্রম সম্পাদনে তাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

বিচারকেরা এজলাসে বিচারকার্য সম্পন্ন পূর্বক খাস কামরায় বিভিন্ন মামলার আদেশ ও রায় লেখার কাজ করে থাকেন। এর ফলে তাদেরকে বাসায় ফিরতে প্রতিদিন প্রায় সন্ধ্যা হয়ে থাকে। এ আদালত ভবন এলাকা ও প্রাঙ্গণের রাস্তায় বিভিন্ন ভ্রাম্যমান দোকান, যানবাহন যত্রতত্রভাবে পরিচালনা করা হয়। এটি আদালত সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর ঢাকার আদালত পাড়ায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে জনৈক মামুন নামে একজন ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। তিনি আদালতে একজন বিচারপ্রার্থী হিসেবে সংশ্লিষ্ট একটি আদালতে হাজিরা প্রদান করে বাড়ি ফেরার সময় কোর্ট আঙিনার পাশে তাকে হত্যা করা হয়।

এ থেকে প্রতীয়মান হয় যে আদালত প্রাঙ্গণ এলাকার নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও আইনজীবীর সহকারী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ অসংখ্য মানুষের সমাগম ঘটে।

এই অবস্থায় বর্তমান পরিস্থিত এবং নাজুক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিচারকেরা, আদালতের কর্মকর্তা-কর্মচারীরা, আইনজীবী, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, সাংবাদিকবৃন্দ ও সর্বোপরি হাজার হাজার বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Related Topics

টপ নিউজ

আদালতপাড়া / নিরাপত্তা / ডিএমপি কমিশনার / চিঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net