Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
মোহাম্মদপুরে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2025, 04:20 pm
Last modified: 11 November, 2025, 04:25 pm

Related News

  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • গাজীপুরে সুজনের জেলা সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মোহাম্মদপুরে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তারপরও হাতে রশি দিয়ে বাঁধার দাগ থাকায় এটি হত্যাকাণ্ড কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
11 November, 2025, 04:20 pm
Last modified: 11 November, 2025, 04:25 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মৃত সাব্বির হাসান মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে তার হাতে রশি দিয়ে বাঁধার দাগ ছিল।

বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক।

তিনি বলেন, 'আমরা ১০টার পর খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করি। তার গলায় ও হাতে দাগ রয়েছে।'

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তারপরও হাতে রশি দিয়ে বাঁধার দাগ থাকায় এটি হত্যাকাণ্ড কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।'

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, নিহত সাব্বির চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় তিন-চার জনের সঙ্গে ব্যাচেলর থাকতেন। সকালে ঘটনার সময় একজন ছাড়া আর কেউ বাসায় ছিল না। বাসায় যিনি ছিলেন তিনি নাস্তা আনতে নিচে যান।

তিনি বলেন, ফিরে এসে দেখেন সাব্বিরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন। পরে তারা মরদেহ হাসপাতালে নিয়ে আসেন।

মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদপুর / ছাত্রদল নেতা / মরদেহ উদ্ধার / চন্দ্রিমা হাউজিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি
  • গাজীপুরে সুজনের জেলা সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net