Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
গাজীপুরে মানুষ ও শিয়ালের বিরল বন্ধুত্ব, নাম ধরে ডাকলেই জঙ্গল থেকে ছুটে আসে ‘লালু’

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
10 November, 2025, 02:20 pm
Last modified: 11 November, 2025, 01:58 pm

Related News

  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক
  • গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ৬১৩ কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’, গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কলেজশিক্ষার্থী কারাগারে
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার

গাজীপুরে মানুষ ও শিয়ালের বিরল বন্ধুত্ব, নাম ধরে ডাকলেই জঙ্গল থেকে ছুটে আসে ‘লালু’

এক বছরের বেশি বয়স লালুর। সে রান্না করা ভাত, তরকারি, মাংস, পাউরুটি, বিস্কুট–সবই খায়। দিনের বেশিরভাগ সময় কাটায় গিয়াস উদ্দিনের উঠোনে কিংবা ঘরে। মাঝে মাঝে বনে গেলেও ‘লালু’ ডাক শুনলেই দৌড়ে ফিরে আসে।
এম. আসাদুজ্জামান সাদ
10 November, 2025, 02:20 pm
Last modified: 11 November, 2025, 01:58 pm
ছবি: এম. আসাদুজ্জামান সাদ।

গাজীপুরের কাপাসিয়ায় কৃষক গিয়াস উদ্দিন (৪০) ও এক বন্য শিয়ালের মধ্যে গড়ে উঠেছে অনন্য বন্ধুত্ব। মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে ভয়ের দেওয়াল ভেঙে গড়ে ওঠা এই বন্ধুত্ব এখন পুরো এলাকাজুড়ে আলোচনার বিষয়।

সূর্যনারায়ণপুর গ্রামের কাওলারটেক এলাকায় উঁচু টিলার ওপরে দিনমজুর গিয়াস উদ্দিনের বাড়ি, চারপাশে ঘন জঙ্গল। স্ত্রী ও দুই সন্তান আলাদা বাড়িতে থাকেন, তাই নির্জন এই ঘরে তার সঙ্গী গরু, ছাগল, মুরগি, ভেড়া আর এক বন্য শিয়াল—যার নাম তিনি দিয়েছেন 'লালু'।

প্রায় এক বছর আগে বনে অসহায় অবস্থায় সদ্য চোখফোঁটা একটি শিয়ালছানা পান গিয়াস উদ্দিনের এক বন্ধু। মায়ায় পড়ে ছানাটিকে ঘরে নিয়ে আসেন গিয়াস উদ্দিন, তারপর থেকেই লালুকে স্নেহ-যত্নে লালন করছেন তিনি।

এখন এক বছরের বেশি বয়স লালুর। সে রান্না করা ভাত, তরকারি, মাংস, পাউরুটি, বিস্কুট–সবই খায়। দিনের বেশিরভাগ সময় কাটায় গিয়াস উদ্দিনের উঠোনে কিংবা ঘরে। মাঝে মাঝে বনে গেলেও 'লালু' ডাক শুনলেই দৌড়ে ফিরে আসে।

ছবি: এম. আসাদুজ্জামান সাদ।

গিয়াস উদ্দিন বলেন, "লালুকে ছোটবেলা থেকে পালছি। এখন সে আমার পরিবারের অংশ। খেতে বসলে পাশে থাকে, কাজ করতে গেলে পিছু নেয়।"

প্রতিবেশী আজিজুল হক বলেন, "দৃশ্যটি সত্যিই অবিশ্বাস্য। বন্যপ্রাণীর এমন আচরণ খুবই বিরল। শিয়ালটি গিয়াস উদ্দিনকে বিশ্বাস করেই তার পাশে থাকে।"

তবে বিশেষজ্ঞরা বলছেন, বন্যপ্রাণীর সঙ্গে এত ঘনিষ্ঠতা ঝুঁকিপূর্ণ হতে পারে। কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন, "শিয়াল রেবিস ভাইরাস বহন করতে পারে; এতে সৃষ্টি হতে পারে প্রাণঘাতী রোগ। তাই এ বিষয়ে সতর্ক থাকা জরুরি, এবং বন বিভাগেরও বিষয়টি নজরে নেওয়া উচিত।"

কাপাসিয়া শরীফ মোমতাজ উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ তাজ উদ্দিন আহমদ বলেন, "শিয়াল সাধারণত বন্য প্রাণী, তাই ঘরে পালন ঝুঁকিপূর্ণ। তবে পর্যাপ্ত খাদ্য ও যত্ন পেলে এ ধরনের সহাবস্থান সম্ভব।"

ছবি: এম. আসাদুজ্জামান সাদ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন আবদুল্লাহ আল মামুন বলেন, "শিয়াল হিংস্র প্রাণী। এটিকে লালন করতে হলে টিকা দিতে হবে এবং 'বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন' মেনে চলতে হবে। বিষয়টি উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।"

এদিকে, প্রকৃতি ও মানুষের এই ব্যতিক্রমী সহাবস্থান এখন সূর্যনারায়ণপুর গ্রামে কৌতূহলের জন্ম দিয়েছে—কেউ এটাকে দেখছেন এক মানবিক বন্ধুত্বের গল্প হিসেবে, আবার কেউ ভাবছেন এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে।

Related Topics

টপ নিউজ

শিয়াল / বন্যপ্রাণী / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক
  • গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ৬১৩ কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’, গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কলেজশিক্ষার্থী কারাগারে
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net