গাজীপুরে মানুষ ও শিয়ালের বিরল বন্ধুত্ব, নাম ধরে ডাকলেই জঙ্গল থেকে ছুটে আসে ‘লালু’
এক বছরের বেশি বয়স লালুর। সে রান্না করা ভাত, তরকারি, মাংস, পাউরুটি, বিস্কুট–সবই খায়। দিনের বেশিরভাগ সময় কাটায় গিয়াস উদ্দিনের উঠোনে কিংবা ঘরে। মাঝে মাঝে বনে গেলেও ‘লালু’ ডাক শুনলেই দৌড়ে ফিরে আসে।
