Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
বাংলা একাডেমির সংগ্রহে থাকা জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহের বই বিক্রি হচ্ছে ফেসবুকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2025, 05:15 pm
Last modified: 08 November, 2025, 05:19 pm

Related News

  • বই: অগতির গতি
  • মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • বয়কটের হুমকি থাকলেও বইমেলা আয়োজনে এগোচ্ছে বাংলা একাডেমি
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে

বাংলা একাডেমির সংগ্রহে থাকা জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহের বই বিক্রি হচ্ছে ফেসবুকে

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক টিবিএসকে বলেন, ‘২০১৪ সালে একটা কমিটি গঠন করা হয়েছিল বাংলা একাডেমির লাইব্রেরিতে কোন বই থাকবে আর কোনটা থাকবে না তা বাছাই করার জন্য। বাছাই করে জাহানারা ইমামের সংগ্রহশালা যা ছিল সেগুলো আলমারিতে রেখেছে। আর যেগুলো পরিত্যক্ত সেগুলো গোডাউনেই রাখা হয়েছিল। গোডাউন ভর্তি হয়ে যাওয়ায় সেগুলো নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।’
টিবিএস রিপোর্ট
08 November, 2025, 05:15 pm
Last modified: 08 November, 2025, 05:19 pm
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বাংলা একাডেমির সংগ্রহে থাকা শহীদ জননী জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহশালার বই অনলাইনে বিক্রি হচ্ছে। পুরোনো বই বিক্রির ফেসবুক পেজ 'পুস্তক জোন' গত ২২ সেপ্টেম্বর পেঙ্গুইন থেকে প্রকাশিত জর্জ বার্নাড শ–এর 'প্লেস আনপ্লিজেন্ট' বইটি বিক্রির পোস্ট দেয়। এরপর ২৮ সেপ্টেম্বর তারা 'অচেনা দিগন্ত' নামের বই বিক্রির পোস্ট দেয়। এসব বইয়ের ভেতরে বাংলা একাডেমির সিল এবং 'জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহ'–এর সিল ছিল। পরে অনুসন্ধানে জানা যায়, জাহানারা ইমামের ব্যক্তিগত সংগ্রহশালার অন্তত ২০টি বাংলা ও ইংরেজি বই বাংলা একাডেমি থেকে কেজি দরে বিক্রি করা হয়েছে।

বইগুলো বিক্রি করছে পুরোনো বই বিক্রির একাধিক অনলাইন প্ল্যাটফর্ম। এক বিক্রেতা জানান, তিনি নীলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রায় এক ট্রাক পুরোনো বই কিনেছেন। এর মধ্যে তিনি জাহানারা ইমামের স্বাক্ষর করা দুটি বাংলা ও পাঁচটি ইংরেজি বই পান।

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, '২০১৪ সালে একটা কমিটি গঠন করা হয়েছিল বাংলা একাডেমির লাইব্রেরিতে কোন বই থাকবে আর কোনটা থাকবে না তা বাছাই করার জন্য। বাছাই করে জাহানারা ইমামের সংগ্রহশালা যা ছিল সেগুলো আলমারিতে রেখেছে। আর যেগুলো পরিত্যক্ত সেগুলো গোডাউনেই রাখা হয়েছিল।'

তিনি আরও বলেন, 'এটা বহু আগের কথা, ১১ বছর আগের কথা। গোডাউনে বাংলা একাডেমির লাইব্রেরির পরিত্যক্ত বই, বইমেলা থেকে যে বইগুলো প্রতিবছর আসে সেগুলোর মধ্যে পরিত্যক্ত বইগুলো ছিল। গোডাউন ভর্তি হয়ে যাওয়ায় সেগুলো নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে।'

বইগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক'। পুরোনো বই বিক্রির প্ল্যাটফর্ম 'বিচিত্র বিচিত্র বই' ফেসবুকে এ বইটির জন্য অন্তত এক লাখ টাকা দাম হাঁকিয়েছে। দাম না পেলে বইটি বিক্রি না করে সিন্দুকে তুলে রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। বইটির বিশেষত্ব হলো- ১৯৬৭ সালের ৪ মার্চ শহীদুল্লা কায়সার নিজে বইটি জাহানারা ইমাম ও তার স্বামী শরীফ ইমামকে উপহার দিয়ে নিচে তিনি স্বাক্ষর করেন।

জানা যায়, জাহানারা ইমাম, আহমদ শরীফ ও সিকান্দার আবু জাফরের ব্যক্তিগত সংগ্রহের বই তাদের মৃত্যুর পরে পরিবারের সদস্যরা বাংলা একাডেমিতে তুলে দেন।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ ২০১৪ সালের কমিটির যে সিদ্ধান্তের কথা বলছে, সে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল প্রয়াত ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে। সে বছর ১০ জুন অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমি গ্রন্থাগারের বই ছাঁটাইয়ের লক্ষ্যে গঠিত উপকমিটির সদস্যরা-  অধ্যাপক হায়াৎ মামুদ, বাংলা একাডেমির অবসরপ্রাপ্ত পরিচালক সুব্রত বড়ুয়া, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং বাংলাদেশ শিশু একাডেমির গ্রন্থাগারিক রেজিনা আক্তার।

সভা কার্যবিবরণীতে দেখা যায়, বই ছাঁটাইয়ের সিদ্ধান্ত হলেও কোন কোন বই এই তালিকায় পড়বে- তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল বাংলা একাডেমির গ্রন্থাগার বিভাগের ওপর।

বাংলা একাডেমির নতুন ভবনের দ্বিতীয় তলায় জাহানারা ইমামসহ কয়েকজনের ব্যক্তিগত বইয়ের সংগ্রহ রয়েছে। আলমারির ওপর নাম লেখা আছে- কার সংগ্রহ কোনটি।

Related Topics

টপ নিউজ

জাহানারা ইমাম / বাংলা একাডেমি / বই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • বই: অগতির গতি
  • মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি
  • বেশিরভাগ ভারতীয়দের শখের বশে বই পড়ার অভ্যাস কম, তবুও দেশজুড়ে কেন এত সাহিত্য উৎসবের ধুম?
  • বয়কটের হুমকি থাকলেও বইমেলা আয়োজনে এগোচ্ছে বাংলা একাডেমি
  • স্টেশন থেকে বিমানবন্দর, সর্বত্র রাজত্ব করা সস্তা পেপারব্যাক বই চিরতরে হারিয়ে যাওয়ার পথে

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net