Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
সমাজ থেকে বৈষম্য দূর না হলে নির্বাচন-সংস্কার কোনোটিই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়: দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2025, 04:35 pm
Last modified: 08 November, 2025, 04:48 pm

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

সমাজ থেকে বৈষম্য দূর না হলে নির্বাচন-সংস্কার কোনোটিই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়: দেবপ্রিয় ভট্টাচার্য

তিনি বলেন, সবার কাছে উন্নয়নের সুফল পৌঁছানো না গেলে, আঞ্চলিক বৈষম্য থাকলে, প্রবীণ গোষ্ঠীকে যদি সুরক্ষা না দেওয়া যায়, তাহলে কি বৈষম্যবিরোধী আন্দোলন হলো?
টিবিএস রিপোর্ট
08 November, 2025, 04:35 pm
Last modified: 08 November, 2025, 04:48 pm
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি: ইউএনবি

বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সমাজ থেকে বৈষম্য দূর করতে না পারলে ন্যায়বিচার, নির্বাচন ও সংস্কার কোনোটিই সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না। এজন্য কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রয়োজন। 

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত  বৈষম্যবিরোধী আইন প্রবর্তন বিষয়ক নাগরিক সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন। 

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত কয়েক বছর ধরে আমাদের মনে হয়েছে বৈষম্যবিরোধী কোনো পরিস্থিতি মোকাবিলা করতে একটি বিশেষ আইন দরকার।  এজন্য সর্বজনীন ব্যবহারযোগ্য আইনের চেষ্টা গত সরকারের সময়ে শুরু হয়েছে। কিন্তু ওই সরকার এ আইনের বিষয়ে রাজনৈতিক প্রজ্ঞা বা সাহস দেখায়নি। আর অন্তর্বর্তী সরকার এসেছে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে। ফলে এই আইন এখন সময়ের দাবি। 

তিনি বলেন, তিনিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যদি ন্যায়বিচার চান, তাহলে নাগরিকদের সুরক্ষা দিতে হবে, অধিকার রক্ষা করতে হবে। একইভাবে যদি আমরা চাই নির্বাচন, তাহলে বৈষম্যবিরোধী আইন প্রয়োজন। সর্বজনীন অধিকার না থাকলে সংস্কার কার্যকর হবে না। বৈষম্যবিরোধী কথা বলব, কিন্তু কোনো কোনো বৈষম্য নিয়ে কথা বলবো, আর কোনো কোনো বৈষম্য নিয়ে কথা বলবো না এটা হতে পারে না।

তিনি আরও বলেন, সবার কাছে উন্নয়নের সুফল পৌঁছানো না গেলে, আঞ্চলিক বৈষম্য থাকলে, প্রবীণ গোষ্ঠীকে যদি সুরক্ষা না দেওয়া যায়, তাহলে কি বৈষম্যবিরোধী আন্দোলন হলো? যদি একটি মানুষ দার্শনিকভাবে ভিন্নমত পোষণ করে তাহলে তার মনোভাবকে স্তিমিত করার জন্য তাকে শারীরিকভাবে আঘাত করব, সেটা বৈষম্যবিরোধী চেতনার অংশ হতে পারে না। 

Related Topics

টপ নিউজ

দেবপ্রিয় ভট্টাচার্য / সিপিডি / নির্বাচন / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net