Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে মেরে ক্ষমতায় আসতে চান: শফিকুল আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2025, 01:10 pm
Last modified: 08 November, 2025, 02:41 pm

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল
  • নির্বাচন প্রতিহত করার সক্ষমতা আ. লীগের নেই, তারা অনলাইনেই সীমাবদ্ধ: শফিকুল আলম

শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে মেরে ক্ষমতায় আসতে চান: শফিকুল আলম

“শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেরোরিস্ট বলে তাদেরকে হত্যা করে ক্ষমতায় আসতে চাচ্ছেন। শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একটি সিদ্ধান্ত নিতে হবে,” বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
08 November, 2025, 01:10 pm
Last modified: 08 November, 2025, 02:41 pm
শফিকুল আলম। ফাইল ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে 'টেরোরিস্ট' (সন্ত্রাসী) আখ্যা দিচ্ছেন। তিনি ১৮ কোটি মানুষকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে সবাইকে হত্যাযোগ্য ঘোষণা করেছেন এবং সবাইকে মেরে ক্ষমতায় ফিরতে চান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার (৮ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রেস কনসাল্টিং আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, "শেখ হাসিনা ভারতের একটি মিডিয়াতে বক্তব্য দিয়েছেন এবং সেখানে বলেছেন যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন তারা সবাই টেরোরিস্ট। টেরোরিস্ট বলা মানে তাকে হত্যাযোগ্য (ঘোষণা) করা। তার মানে হাসিনা রাজনৈতিক দলগুলোর নেতাদের, যারা জুলাইয়ে আন্দোলন করেছেন, তাদেরকে হত্যাযোগ্য বলেছেন।" 

"শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেরোরিস্ট বলে তাদেরকে হত্যা করে ক্ষমতায় আসতে চাচ্ছেন। শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একটি সিদ্ধান্ত নিতে হবে," যোগ করেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, "অনেকে বলেন, জুলাই চার্টার হচ্ছে কিন্তু সেখানে নারীদের সাথে কথা বলেনি, লেবারদের (শ্রমিক) সাথে কথা বলেনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি কি নারীদের রিপ্রেজেন্ট করে না? বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল ভাই কি লেবারদের নিয়ে কাজ করেন না? তারা তো লেবারদের নিয়েই কাজ করে আসছেন। জোনায়েদ সাকির স্ত্রী তো নারীদের নিয়ে কাজ করেছেন।"

তিনি বলেন, "এমনও হতে পারে যে, নির্বাচনের পরেও এই ডায়লগ চলতে পারে। পুরো ডায়লগকে ভুল বললেও সেটা ভুল। আমাদের ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, সেগুলো সেব রেকর্ডেড। আমাদের চার হাজার পেজ রিটেন, ১০ টেরাবাইট ভিডিও আছে। এগুলো সবাই যেকোনো সময় দেখতে পারবেন।"

প্রেস সচিব আরও বলেন, "সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।"

এছাড়া, জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার খুব শিগগিরই নিজস্ব সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

শফিকুল আলম / প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল
  • নির্বাচন প্রতিহত করার সক্ষমতা আ. লীগের নেই, তারা অনলাইনেই সীমাবদ্ধ: শফিকুল আলম

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net