Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: উপদেষ্টা মাহফুজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2025, 02:30 pm
Last modified: 04 November, 2025, 03:19 pm

Related News

  • শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী ও সুবিধাভোগীদের পাচারের অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: উপদেষ্টা মাহফুজ

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
04 November, 2025, 02:30 pm
Last modified: 04 November, 2025, 03:19 pm
ছবি: টিবিএস

আগামী সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, "আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম—বিচারের কাজ শুরু করবো, সেই কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে, তারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন।"

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, "আরও অনেকের ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। যারা ছাত্রজনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন, তারা এই বিচার কার্যক্রম এগিয়ে নেবেন।"

তিনি বলেন, "সংস্কার কাজে আমরা অনেক দূর এগিয়ে গেছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি—যে রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে সরকারগৃহীত একটি দলিলে ঐকমত্যে পৌঁছেছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে রওয়ানা দিল।"

মাহফুজ আলম আরও বলেন, "৫ আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার আনা হয়েছে। জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি এসব কাজ এগিয়ে নিতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম—সেটি বাস্তবায়িত হবে। যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, আইনের শাসন ও সুবিচার নিশ্চিত হবে, গুম-খুনের সংস্কৃতি আর ফিরে আসবে না।"

Related Topics

টপ নিউজ

মাহফুজ আলম / জুলাই হত্যাকাণ্ড / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী ও সুবিধাভোগীদের পাচারের অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net