Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে গানের মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2025, 05:55 pm
Last modified: 07 November, 2025, 05:59 pm

Related News

  • যশোরের সব প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে আর্সেনিক, ১৬টিতে মাত্রাতিরিক্ত
  • প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ: ১ অক্টোবর যোগদান
  • প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান অক্টোবরে  
  • প্রতিটি বিদ্যালয়কে শতভাগ কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে গানের মিছিল

টিবিএস রিপোর্ট
07 November, 2025, 05:55 pm
Last modified: 07 November, 2025, 05:59 pm
ছবি: টিবিএস

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদী গানের মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার  (৭ নভেম্বর) রাজধানী ধানমন্ডির আবাহনী মাঠের সামনে এই মিছিলের আয়োজন করে শিক্ষার্থী, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত অনুরাগী সচেতন নাগরিকবৃন্দ।

আয়োজকরা বলেন, সরকার তথাকথিত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের মুখে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দেশের শিশুদের সৃজনশীল ও মানসিক বিকাশের পথে বড় বাধা।

তারা এই সিদ্ধান্তকে মতাদর্শিক আধিপত্যের মাধ্যমে সংস্কৃতি নিশ্চিহ্ন করার প্রয়াস বলে আখ্যা দেন।

তারা আরও বলেন, সঙ্গীত ও শারীরিক শিক্ষা শুধু বিনোদন নয়, বরং শিশুদের আবেগীয় বিকাশ, সৃজনশীলতা, সামাজিক সংহতি ও নান্দনিক বোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে যেখানে শিল্প-সংস্কৃতি স্থান পাচ্ছে, সেখানে বাংলাদেশে এসব বিষয় সংকুচিত করা জাতির ভবিষ্যতের জন্য ক্ষতিকর।

ছবি: টিবিএস

আয়োজকেরা তিন দফা দাবি জানান-

১. প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহাল করতে হবে।

২. শিক্ষানীতিতে বিশেষ গোষ্ঠীর চাপ নয়, বরং শিক্ষাবিদ ও সংস্কৃতি-মননশীল সমাজের মতামতকে প্রাধান্য দিতে হবে।

৩. শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল শিক্ষার গুরুত্ব রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং শিক্ষাজীবনের বিনিয়োগের সুরক্ষায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে।

এছাড়াও, ৪৭২ জন নাগরিক স্বাক্ষর করে এই দাবির প্রতি তাদের সমর্থন জানান।

আয়োজকরা জানান, এ ধরনের সিদ্ধান্ত দেশের বহুত্ববাদী সমাজব্যবস্থা, সাংস্কৃতিক ঐতিহ্য ও মুক্তচিন্তার চর্চার ওপর সরাসরি আঘাত হানে।

Related Topics

টপ নিউজ

প্রাথমিক বিদ্যালয় / শারীরিক শিক্ষা / সঙ্গীত শিক্ষক / গানের মিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • যশোরের সব প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে আর্সেনিক, ১৬টিতে মাত্রাতিরিক্ত
  • প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ: ১ অক্টোবর যোগদান
  • প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান অক্টোবরে  
  • প্রতিটি বিদ্যালয়কে শতভাগ কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ববি হাজ্জাজ

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net