Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ

বাংলাদেশ

বাসস
07 November, 2025, 09:20 am
Last modified: 07 November, 2025, 09:26 am

Related News

  • ‘রঘু আঙ্কেল... আমার চাচু... আমি পরিবারেরই একটা অংশকে হারালাম’: নন্দিতা দাসের পোস্ট
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না; নতুন সরকারকে সময় দিন: সাবেক উপদেষ্টা ফাওজুল কবির

ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ

মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘স্পষ্টতই যেহেতু এটি একটি পরিকল্পিত প্রপাগান্ডা, স্বাভাবিকভাবেই অপপ্রচারকারীরা এই বিষয়ে কমিশনের কোনো ভাষ্য সংগ্রহ করেনি এবং সংশ্লিষ্ট তথ্যের যথার্থতা যাচাইয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেনি।’
বাসস
07 November, 2025, 09:20 am
Last modified: 07 November, 2025, 09:26 am
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে 'সবৈর্ব্য' মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে আজ বলেন, 'অতিসম্প্রতি মহল বিশেষের পক্ষ থেকে সংঘবদ্ধ অপপ্রচারে বলা হচ্ছে যে, জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ (তিরাশি) কোটি টাকা ব্যয় করেছে। এটি সবৈর্ব মিথ্যাচার।'

তিনি বলেন, 'স্পষ্টতই যেহেতু এটি একটি পরিকল্পিত প্রপাগান্ডা, স্বাভাবিকভাবেই অপপ্রচারকারীরা এই বিষয়ে কমিশনের কোনো ভাষ্য সংগ্রহ করেনি এবং সংশ্লিষ্ট তথ্যের যথার্থতা যাচাইয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেনি।'

আইন উপদেষ্টা বলেন, 'অপপ্রচারকারীদের মিথ্যাচারের ফলে জনমনে যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে পরিষ্কারভাবে জানানো যাচ্ছে যে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কার্যক্রম শুরু করার পর ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বমোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর বিপরীতে গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১ হাজার ১২৬ টাকা, যা বরাদ্দের ২৩ দশমিক ৪৬ শতাংশ।'

কমিশনের মোট বরাদ্দের মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল ৬৩ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা।'

উপদেষ্টা বলেন, 'কমিশনের এই আপ্যায়ন ব্যয়ের সিংহভাগ হয়েছে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনার সময় এবং কমিশনের অন্যান্য বৈঠকের সময়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন ধাপের আলোচনাকালে প্রতিদিন কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের সহযোগীগণ, সাংবাদিক তথা গণমাধ্যমকর্মী, কমিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং নিরাপত্তা কর্মীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।'

আইন উপদেষ্টা বলেন, 'প্রথম পর্যায়ে গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের ৪৪টি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সময়ে এই খাতে মোট ব্যয় হয় ৪ লাখ ৯১ হাজার টাকা।'

দ্বিতীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ২৩টি সভা অনুষ্ঠিত হয়। এই সময় ব্যয় হয় ২৮ লাখ ৮৩ হাজার ১০০ টাকা। 'এই পর্বের বৈঠকগুলোতে রাজনৈতিক দলের প্রতিনিধিগণ ছাড়াও কমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, নিরাপত্তা কর্মী, ফরেন সার্ভিস একাডেমির সাপোর্ট স্টাফদের আপ্যায়ন বাবদ গড়ে প্রতিদিনের ব্যয় ১ লাখ ২০ হাজার টাকার কম ছিল এবং এই সময় একাধিক দিনের বৈঠকগুলো সকাল থেকে রাত অবধি চলেছে এবং সে কারণে সকলের জন্য নাশতার পাশাপাশি দুপুরে এবং রাতে খাবারের আয়োজন করতে হয়েছিল।' তৃতীয় পর্যায়ের বৈঠক হয়েছে সাতটি, এতে ৩০টি দলের প্রতিনিধিরা অংশ নেন এবং এই পর্বের মোট ব্যয় ছিল ৭ লাখ ৮ হাজার ৬০০ টাকা।'

আইন উপদেষ্টা বলেন যে, 'এর বাইরে কমিশনের সভা হয়েছে ৫০টি, যার অনেকগুলো ছিল সাপ্তাহিক ছুটির দিনে এবং দিনব্যাপী। এই বাবদ মোট ব্যয় হয়েছে ১ লাখ ৫ হাজার ৫২০ টাকা। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক, তিনটি সাংবাদিক সম্মেলন— সবগুলো মিলে তেরোটি বৈঠকে ব্যয় হয়েছে ২ লাখ ৩৪০ টাকা। বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হয়েছে ১৩টি, তাতে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ৩০ হাজার ৯৬০ টাকা। উল্লেখ্য যে, বিশেষজ্ঞরা কোনো রকম ভাতা বা সম্মানী গ্রহণ করেন নাই।'

আইন উপদেষ্টা আরও জানান যে, 'এর বাইরে নয় মাসে অতিথি আপ্যায়নের জন্যে ব্যয় হয়েছে ২ লাখ টাকা। এসব অতিথিদের মধ্যে ছিলেন বিদেশি কূটনীতিবিদ, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্পাদক, সাংবাদিক এবং অন্যরা।'

আইন উপদেষ্টা বলেন, 'বর্ণিত বিস্তারিত হিসাব থেকে এটি স্পষ্ট যে, ৮৩ কোটি টাকা ব্যয়ের এই দাবি কেবল মিথ্যাচারই নয়, ঐকমত্য কমিশন এবং তার কাজকে হেয় করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ ও পরিকল্পিত অপচেষ্টা মাত্র। কমিশনের মেয়াদকালে কমিশন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, যার প্রমাণ হচ্ছে প্রতিদিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর।'

তিনি আরও বলেন, 'সাংবাদিকরা সহজেই কমিশন কার্যালয়ে উপস্থিত হতে পেরেছেন, কমিশনের সহসভাপতি এবং সদস্যরা সবসময়ই গণমাধ্যমে তথ্য প্রদানে অকুণ্ঠিত থেকেছেন, নিয়মিতভাবে প্রেস ব্রিফিং করেছেন। তদুপরি বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সরাসরি টেলিভিশনে দিনব্যাপী প্রচারিত হয়েছে।'

কমিশন আশা করে, 'যে অসাধু মহল অসৎ উদ্দেশ্যে এই প্রপাগান্ডা পরিচালনা করছেন তারা অবিলম্বে ভুল স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করবেন। কমিশন তার মেয়াদকালে দায়িত্বশীল গণমাধ্যমের সহযোগিতা পেয়ে এসেছে এবং আশা করে সেই ধারা অব্যাহত রেখে গণমাধ্যমগুলো এই বিষয়ে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করবে।'

Related Topics

টপ নিউজ

ঐকমত্য কমিশন / আইন উপদেষ্টা / ড. আসিফ নজরুল / ফেসবুক পোস্ট / মিথ্যাচার / প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ‘রঘু আঙ্কেল... আমার চাচু... আমি পরিবারেরই একটা অংশকে হারালাম’: নন্দিতা দাসের পোস্ট
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না; নতুন সরকারকে সময় দিন: সাবেক উপদেষ্টা ফাওজুল কবির

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net