Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ৫২৫ কোটি আত্মসাৎ, ১১ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 08:25 pm
Last modified: 06 November, 2025, 08:32 pm

Related News

  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • বিদেশে উচ্চশিক্ষার নামে সাড়ে ১৫ কোটি টাকা প্রতারণা: কনসালট্যান্সির মালিকসহ গ্রেপ্তার ৩
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • দুদকের মামলায় কাস্টমসের ১১ কর্মকর্তার জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ৫২৫ কোটি আত্মসাৎ, ১১ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, ৩১ হাজার ৩৩১ জন অভিবাসী কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে পাঁচগুণ পর্যন্ত বেশি অর্থ আদায় করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 08:25 pm
Last modified: 06 November, 2025, 08:32 pm
ফাইল ছবি: টিবিএস

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট গড়ে অতিরিক্ত অর্থ আদায় করে ৫২৫ কোটি ২২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৬টি রিক্রুটিং এজেন্সির ১১ জনের বিরুদ্ধে ৬টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানান, ৩১ হাজার ৩৩১ জন অভিবাসী কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে পাঁচগুণ পর্যন্ত বেশি অর্থ আদায় করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মামলাগুলো অনুমোদন করেছে কমিশন। এতে ৬টি রিক্রুটিং এজেন্সির মালিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের আসামি করা হচ্ছে বলে জানান তিনি।

৬টি পৃথক মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মেসার্স আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর মালিক রুহুল আমিন। তিনি ৭ হাজার ৪৩০ জন শ্রমিকের কাছ থেকে ১২৪ কোটি ৪৫ লাখ ২৫ হাজার টাকা অতিরিক্ত নেওয়ার অভিযোগে প্রথম মামলায় আসামি করা হচ্ছে।

মেসার্স মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধে ৩ হাজার ৪৮৯ জনের কাছ থেকে ৫৮ কোটি ৪৪ লাখ ৭ হাজার ৫০০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ রয়েছে। এ মামলায় আসামি হচ্ছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং তার স্ত্রী।

সাদিয়া ইন্টারন্যাশনাল এর মাধ্যমে ৩ হাজার ৩২১ জনের কাছ থেকে ৫৫ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগে শামীম আহমেদ চৌধুরী নোমান তৃতীয় মামলার আসামি হচ্ছেন।

ইমপেরিয়াল রিসোর্স লিমিটেড-এর বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি ৮ হাজার ১০১ জন শ্রমিকের কাছ থেকে ১৩৫ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫০০ টাকা অতিরিক্ত গ্রহণ করেছে। এ ঘটনায় এর চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন এবং এমডি বদরুদ্দোজা চৌধুরী আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত হচ্ছেন।

আরআরসি হিউম্যান রিসোর্স সার্ভিস লিমিটেডের মাধ্যমে ৫ হাজার ২০২ জনের কাছ থেকে ৮৭ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান এবং এমডি মো. আলমগীর কবীর-কে আসামি করা হচ্ছে।

এ ছাড়া থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড ৩ হাজার ৭৮৮ জনের কাছ থেকে ৬৩ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা অতিরিক্ত গ্রহণ করেছে বলে অভিযোগ রয়েছে। এই মামলায় আসামি হচ্ছেন প্রতিষ্ঠানের সাবেক এমডি আব্দুল্লাহ শাহেদ, পরিচালক মো. জয়নাল আবেদীন নোমানী এবং বর্তমান এমডি শমসের আহমেদ।

এর আগে ১১ মার্চ, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩২ জনের নামে মামলা করে দুদক। পরে গত ১৪ সেপ্টেম্বর ১১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৩ রিক্রুটিং এজেন্সির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেট চালানোর অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। পরবর্তীতে ২০২১ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে শ্রমিক নেয়ার নতুন চুক্তি হয়।
তখন শ্রমিক পাঠাতে সর্বোচ্চ ৭৮ হাজার ৫৪০ টাকা খরচ নির্ধারণ করে সরকার। ২০২২ সালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ খরচ নিশ্চিত করা হয়।
 
Related Topics

টপ নিউজ

দুদক / মালয়েশিয়াগামী প্রবাসী কর্মী / প্রবাসী কর্মী / প্রতারিত প্রবাসী কর্মী / অর্থ আত্মসাৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • বিদেশে উচ্চশিক্ষার নামে সাড়ে ১৫ কোটি টাকা প্রতারণা: কনসালট্যান্সির মালিকসহ গ্রেপ্তার ৩
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • দুদকের মামলায় কাস্টমসের ১১ কর্মকর্তার জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net