Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
'শাপলা কলি' প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, চলতি মাসেই চূড়ান্ত হবে তালিকা: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2025, 09:30 pm
Last modified: 04 November, 2025, 09:37 pm

Related News

  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও ফেসবুক থেকে আয় করছেন বাংলাদেশের ১৩ এমপি
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

'শাপলা কলি' প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, চলতি মাসেই চূড়ান্ত হবে তালিকা: নাহিদ ইসলাম

টিবিএস রিপোর্ট
04 November, 2025, 09:30 pm
Last modified: 04 November, 2025, 09:37 pm
নাহিদ ইসলাম। ফাইল ছবি: রয়টার্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে নতুন নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি মাসের মধ্যেই দলটি ৩০০ আসনের প্রার্থী তালিকা করবে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, 'দীর্ঘদিনের চেষ্টার পর আনুষ্ঠানিকভাবে আমরা এখন নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেব।' 

তিনি জানান, গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে 'নতুন বাংলাদেশ' গড়ার অঙ্গীকার নিয়ে এনসিপি প্রতিষ্ঠা করা হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় এবং জুনে প্রয়োজনীয় সব কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে আজ মঙ্গলবার ইসি দলটিকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। 

দলের সাংগঠনিক প্রস্তুতির কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, গত জুলাই মাসে অনুষ্ঠিত পদযাত্রায় জনগণের 'অভূতপূর্ব সাড়া' পেয়েছে এনসিপি। তিনি জানান, দলটি এরই মধ্যে সারাদেশে সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছে এবং চলতি মাসের মধ্যেই ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে তরুণ ও নতুন রাজনৈতিক কর্মীদের দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যারা নতুন করে রাজনীতি করতে চান, সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্ব দিতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।' 

নাহিদ ইসলাম আরও বলেন, স্বল্প সময়ে এনসিপি জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে এবং আসন্ন নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে।

Related Topics

টপ নিউজ

জাতীয় নাগরিক পার্টি / এনসিপি / জাতীয় নির্বাচন / শাপলা কলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও ফেসবুক থেকে আয় করছেন বাংলাদেশের ১৩ এমপি
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net