Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য যে ৬৩ আসন রাখল বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 07:20 pm
Last modified: 03 November, 2025, 09:54 pm

Related News

  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী
  • যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ ২০ জুলাই
  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  

যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য যে ৬৩ আসন রাখল বিএনপি

তিনি বলেন, ‘গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেশের ২৩৭টি আসনে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি।’
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 07:20 pm
Last modified: 03 November, 2025, 09:54 pm
বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর জন্য ৬৩টি সংসদীয় আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব আসনে বিএনপি ও শরিকদলগুলো আলোচনার মাধ্যমে প্রার্থী ঠিক করবে।

আজ সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীর (প্রাথমিক) নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি বলেন, 'দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য দীর্ঘ ১৫ বছর সংগ্রাম ও লড়াই করেছি।'

তিনি বলেন, 'গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেশের ২৩৭টি আসনে আমাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছি।'

মির্জা ফখরুল বলেন, 'এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে করেছেন, যেসব আসনে তারা আগ্রহী; সেসব আসনে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি আলোচনার মাধ্যমে তারা তাদের নাম ঘোষণা করবেন। সেগুলো আমরা চূড়ান্ত করব।'

তিনি বলেন, 'এটি আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এরমধ্যেও পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এ পরিবর্তন আনতে পারি। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেগুলো মেনে আমরা পরিবর্তন আনতে পারব।'

তিনি আরও বলেন, 'তবে আমরা যে  সম্ভাব্য প্রার্থী তালিকা দিচ্ছি এটাকেই ধরে নিতে হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট তালিকা।'

যেসব আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি: ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১, নীলফামারী-৩, লালমনিরহাট-২,বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩, খুলনা-১, পটুয়াখালী-২, পটুয়াখালী-৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাংগাইল-৫ ও ময়মনসিংহ-১০।

এছাড়া কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সীগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮, ঢাকা-২০, গাজীপুর-১, গাজীপুর-৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, সিলেট-৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মনবাড়িয়া-২, ব্রাহ্মনবাড়িয়া-৬, কুমিল্লা-২, কুমিল্লা-৭, লক্ষীপুর-১, লক্ষীপুর-৪, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।

Related Topics

টপ নিউজ

যুগপৎ আন্দোলন / শরিক / বিএনপি / প্রার্থী ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী
  • যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ ২০ জুলাই
  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net