Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
নির্বাচনে রাজনৈতিক দলের প্রতি দুর্বলতা প্রদর্শন না করার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 07:10 pm
Last modified: 30 October, 2025, 07:23 pm

Related News

  • চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসিরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
  • গুলশান ও বনানী থানায় নতুন ওসি, উত্তরার ডিসি হলেন রেজাউল করিম
  • গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

নির্বাচনে রাজনৈতিক দলের প্রতি দুর্বলতা প্রদর্শন না করার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডিএমপি কমিশনার বলেন, ‘ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।’
টিবিএস রিপোর্ট
30 October, 2025, 07:10 pm
Last modified: 30 October, 2025, 07:23 pm
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগে অবস্থিত পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপির সকল কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে এ নির্দেশ দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, 'ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।'

তিনি আরও বলেন, '২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।'

বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, 'জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে; এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।'

গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপি কমিশনার বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সভায় তিনি ঘোষণা করেন, দায়িত্ব পালনকালে ডিএমপির কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার সব ব্যয়ভার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বহন করবে। পাশাপাশি, পুলিশ সদস্যদের নিয়মিত খেলাধুলা ও স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'অধীনস্থদের প্রতি সবসময় সহানুভূতিশীল হতে হবে।'

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে থানার ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। ডিএমপিতে কর্মরত প্রত্যেক সদস্যের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার সুফল সবাই পাচ্ছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, অনেক থানা, ফাঁড়ি ও কোর্টের মালখানার জরাজীর্ণ অবস্থা মেরামত করে বসবাস উপযোগী করা হচ্ছে। তিনি বলেন, 'সামনের নির্বাচন উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এ সময়ে আমাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।'

Related Topics

টপ নিউজ

ডিএমপি / ডিএমপি কমিশনার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসিরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
  • গুলশান ও বনানী থানায় নতুন ওসি, উত্তরার ডিসি হলেন রেজাউল করিম
  • গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net