Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সেনা কর্মকর্তাদের ১৫ জন এখনো কর্মরত: প্রসিকিউটর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2025, 06:10 pm
Last modified: 26 October, 2025, 06:17 pm

Related News

  • পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার
  • প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সেনা কর্মকর্তাদের ১৫ জন এখনো কর্মরত: প্রসিকিউটর

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি সেনা কর্মকর্তাদের “সার্ভিং” বলছেন। কিন্তু সংশোধিত আইন অনুযায়ী, ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলেই তাদের চাকরি থাকার কথা নয়। তাহলে তারা চাকরিচ্যুত না কর্মরত; কোনটি বলা হবে?’
টিবিএস রিপোর্ট
26 October, 2025, 06:10 pm
Last modified: 26 October, 2025, 06:17 pm
ফাইল ছবি: টিবিএস

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, হত্যা, নির্যাতন ও বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় আসামি ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনো কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজি এমএইচ তামীম।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ওই ১৫ কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের ঢাকা সেনানিবাস এলাকায় সাব-জেলে নেওয়া হয়।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, 'আপনি সেনা কর্মকর্তাদের "সার্ভিং" বলছেন। কিন্তু সংশোধিত আইন অনুযায়ী, ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলেই তাদের চাকরি থাকার কথা নয়। তাহলে তারা চাকরিচ্যুত না কর্মরত; কোনটি বলা হবে?'

জবাবে প্রসিকিউটর তামীম বলেন, 'যেটা আইনে বলা আছে, সেটাই আইনের ব্যাখ্যা। এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবে, এই আইন কবে তাদের ক্ষেত্রে প্রয়োগ করবে। যতক্ষণ না তা প্রয়োগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো "সার্ভিং" (কর্মরত) বলাই যায়।'

মানবতাবিরোধী অপরাধের তিন মামলার মধ্যে দুটি দায়ের করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে। অপর মামলাটি গত জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায়।

এসব মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা আসামি হিসেবে আছেন। তাদের মধ্যে ১৫ জন কর্মরত, একজন অবসরোত্তর ছুটিতে (এলপিআর) এবং ৯ জন অবসরপ্রাপ্ত।

প্রসিকিউটর তামীম জানান, গুম-নির্যাতনের দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ আগে ছিল ২০ নভেম্বর। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে তারিখ পরিবর্তনের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে ২৩ নভেম্বর নির্ধারণ করেছে। তিনি বলেন, 'প্রসিকিউশনের নিজস্ব জটিলতার কারণে এই সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল।'

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তা আসামি রয়েছেন। এর পরবর্তী শুনানির তারিখ আগে ৫ নভেম্বর থাকলেও পরিবর্তনের আবেদন মঞ্জুর করে আদালত নতুন তারিখ ২৪ নভেম্বর ধার্য করেছে বলে জানান প্রসিকিউটর গাজি এমএইচ তামীম।

Related Topics

টপ নিউজ

সেনা কর্মকর্তা / কারাদণ্ড / মানবতাবিরোধী অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস
  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার
  • প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net