Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
শেখ হাসিনা পালিয়ে যাননি, যেতে বাধ্য হয়েছেন: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2025, 03:50 pm
Last modified: 23 October, 2025, 05:31 pm

Related News

  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

শেখ হাসিনা পালিয়ে যাননি, যেতে বাধ্য হয়েছেন: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

উনি [শেখ হাসিনা] এ কথাও বলেছেন যে, আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন, হত্যা করেন, তবু আমি যাব না। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 October, 2025, 03:50 pm
Last modified: 23 October, 2025, 05:31 pm

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাননি, বরং যেতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক খণ্ডন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আমির হোসেন বলেন, 'আজ অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিয়েছেন, তার প্রেক্ষাপটে আমি দুটো জবাব দিয়েছি। উনি বলতে চাইছেন যে আমার আসামি পালিয়ে গিয়েছেন। আমি সেক্ষেত্রে বলেছি, আমার আসামি পালিয়ে যাননি। উনি এ দেশ থেকেই যেতে চাননি; তা বিভিন্ন পত্রপত্রিকাসহ সব জায়গায় এসেছে। উনি [শেখ হাসিনা] এ কথাও বলেছেন যে, আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন, হত্যা করেন, তবু আমি যাব না। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে। উনি হেলিকপ্টারে গেছেন, দেশের মানুষ তা দেখেছেন। অতএব পালিয়ে যাওয়া মানে চোরের মতো লুকিয়ে যাওয়া; তবে এই 'পালিয়ে যাওয়া'র বিষয়টি আমি ডিফেন্ড করেছি।'

তিনি আরও বলেন, 'দ্বিতীয় একটি বক্তব্যেরও জবাব দিয়েছি। বলা হয়েছে, আমার আসামিরা প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছিলেন। অথচ মানবতাবিরোধী অপরাধ হতে হলে একটি সম্প্রদায়, জাতি বা গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা থাকতে হয়; যেমনটি হিটলার করেছিলেন ইহুদিদের ক্ষেত্রে। সেখানে জেনোসাইড ও মানবতাবিরোধী অপরাধ দুটোই প্রযোজ্য ছিল। কিন্তু এখানে তা প্রযোজ্য নয়। এটাই আমার মূল বক্তব্য। বাদিপক্ষ যেমন ন্যায়বিচার চান, আমরাও ন্যায়বিচার চাই। তবে ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব ট্রাইব্যুনালের, যা তারা নিশ্চিত করবেন এবং দেশের ও পৃথিবীর মানুষ তা দেখবে বলে আশা করছি।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'একটি রাজনৈতিক দলের নেতা বিদেশে ছিলেন, তখন সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে আসেন, এসে বিচারের মুখোমুখি হন। শেখ হাসিনা কথাগুলো বললেও উনি [ওই নেতা] আসেননি। আমি বলেছি, যে কারণে উনি আসেননি, একই কারণে শেখ হাসিনাও আসেননি। আমার মনে হয়, সন্দেহাতীতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি। তাই তারা সসম্মানে খালাস পাবেন; এটাই আমার প্রত্যাশা।'

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক খণ্ডনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন মামলার বিচারকাজ সম্পন্ন হয়। আগামী ১৩ নভেম্বর এ মামলার রায়ের দিন নির্ধারণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / পালিয়ে গেছে / মানবতাবিরোধী অপরাধ / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ / জুলাই গণ-অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net