Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
শেখ হাসিনার পক্ষে ফেসবুকে পোস্ট: ৫ মাস আগের মামলায় রিমান্ডে সেই রেজিস্ট্রার লাভলু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2025, 03:40 pm
Last modified: 08 December, 2025, 03:45 pm

Related News

  • কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির
  • শিশু গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল

শেখ হাসিনার পক্ষে ফেসবুকে পোস্ট: ৫ মাস আগের মামলায় রিমান্ডে সেই রেজিস্ট্রার লাভলু

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
08 December, 2025, 03:40 pm
Last modified: 08 December, 2025, 03:45 pm
ছবি: টিবিএস

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে (শিশির) তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তার পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে পোস্ট করায় তাকে বাসা থেকে আটক করে শাহবাগ থানায় দেন ঢাবির শিক্ষার্থীরা।

পরদিন ১৮ নভেম্বর সাড়ে পাঁচ মাস আগে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিল করার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী জি এম কাউসার উল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজকে মামলার তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আমরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করি।

শুনানিতে তিনি বলেন, লাভলু মোল্লাহ তার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ছবিসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। যেখানে লেখা ছিল 'আই ডোন্ট কেয়ার'। ওপরে ক্যাপশনে তিনি লেখেন, 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু।' এ ছবি শেয়ার করার পর তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার সঙ্গে আসামির কোনো সম্পর্ক নেই। এটি একটি মিথ্যা মামলা। আমরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করছি।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানার কাঁটাবন মোড় এলাকায় আওয়ামী ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্লোগান দেন। ৫ মিনিট পর পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।

এ ঘটনায় পরের দিন ৯ জনকে এজাহারনামীয় ৪০ থেকে ৫০ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করে শাহবাগ থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন মিয়া মামলা করেন।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / ফেসবুকে পোস্ট / রিমান্ড / ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার / মুহাম্মদ লাভলু মোল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: প্রধান আসামি আল আমিন ১০ দিনের রিমান্ডে
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
  • ‘জাতি অবুঝ নয়’— রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনায় জামায়াত আমির
  • শিশু গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net