Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

মিরপুরে অগ্নিকাণ্ড: বিষাক্ত সাদা ধোঁয়ায় দমকল বাহিনীর কাজ ব্যাহত, নিয়ন্ত্রণে লাগবে 'আরও সময়'

ভবন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে দমকলকর্মীদের পক্ষে ভবনের ভেতরে ঢুকে আগুন সম্পূর্ণ নেভানো এখন পর্যন্ত সম্ভব হয়নি।
মিরপুরে অগ্নিকাণ্ড: বিষাক্ত সাদা ধোঁয়ায় দমকল বাহিনীর কাজ ব্যাহত, নিয়ন্ত্রণে লাগবে 'আরও সময়'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 12:00 pm
Last modified: 15 October, 2025, 02:51 pm

Related News

  • জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী
  • ধানমন্ডির পর এবার মহাখালীতর বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ধানমন্ডিতে এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে
  • আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নথি-সার্ভার ক্ষতিগ্রস্ত
  • বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি সাততলা পোশাক কারখানা ও সংলগ্ন রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভবনের ভেতরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে রাসায়নিক গুদামের প্রধান ফটক খুললেও ভেতর থেকে বের হওয়া ঘন ও বিষাক্ত ধোঁয়ার কারণে দমকলকর্মীদের পক্ষে ভবনে প্রবেশ করে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি।

দুপুরে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, 'আমাদের বিশেষজ্ঞ দল সকালে কেমিক্যাল স্যুট পরে গুদামের প্রধান ফটক খুলতে সক্ষম হয়েছে, কিন্তু ভেতরে প্রবেশ করা যায়নি। ভেতরে প্রচুর সাদা ধোঁয়া রয়েছে, যা অত্যন্ত বিষাক্ত। ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।'

তিনি আরও বলেন, 'আমাদের কার্যক্রম চলমান আছে, তবে দীর্ঘ সময় লাগবে কেমিক্যাল পুরোপুরি অপসারণ করতে। আমাদের উর্ধতন কর্মকর্তারা সিদ্ধান্ত দেবেন, আমরা পরবর্তীতে কী করব।' 

গতকাল সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে পোশাক কারখানার পাশের একটি অবৈধ রাসায়নিক গুদাম থেকে।

ছবি: টিবিএস

আগুন দ্রুতই পুরো ভবনে ছড়িয়ে পড়ে, এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ১২টি ইউনিট পাঠানো হয় এবং কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর মূল আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ছবি: টিবিএস
ছবি: টিবিএস

তবে ভবনের ভেতরে এখনও জ্বলতে থাকা আগুন, ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের কারণে  ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলের আশপাশে ৩০০ মিটার পর্যন্ত এলাকায় বসবাসকারীদের দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে, কারণ আগুনের ধোঁয়ায় থাকা বিষাক্ত রাসায়নিক পদার্থ এখনও বাতাসে মিশে ছড়িয়ে পড়ছে।

ছবি: টিবিএস
ছবি: টিবিএস

এছাড়া কাছাকাছি অবস্থিত কয়েকটি পোশাক কারখানাকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কর্মীরা ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে আক্রান্ত না হন।

জ্বলন্ত রাসায়নিকের তীব্র দুর্গন্ধে শ্রমিকদের অনেককেই কর্মস্থল ছেড়ে যেতে দেখা গেছে।

ঘটনাস্থলে কাজ করা সাংবাদিক ও উদ্ধারকর্মীরাও বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে মুখে মাস্ক পরে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।
 
Related Topics

টপ নিউজ

মিরপুরে আগুন / আগুন / রাসায়নিক গুদামে আগুন / অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী
  • ধানমন্ডির পর এবার মহাখালীতর বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ধানমন্ডিতে এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে
  • আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নথি-সার্ভার ক্ষতিগ্রস্ত
  • বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab