Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
যারা দুর্নীতিবাজ তাদের সেইফ এক্সিট প্রয়োজন: টিবিএসকে এবি পার্টির চেয়ারম্যান ও সিপিবি সাধারণ সম্পাদক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 October, 2025, 11:30 am
Last modified: 14 October, 2025, 12:41 pm

Related News

  • সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব ‘ক্ষমার অযোগ্য ধৃষ্টতা’: সিপিবি
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ
  • বিমান পর্ষদে নিয়োগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন নিরাপত্তা উপদেষ্টা

যারা দুর্নীতিবাজ তাদের সেইফ এক্সিট প্রয়োজন: টিবিএসকে এবি পার্টির চেয়ারম্যান ও সিপিবি সাধারণ সম্পাদক

টিবিএস রিপোর্ট
14 October, 2025, 11:30 am
Last modified: 14 October, 2025, 12:41 pm

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের 'সেফ এক্সিট' বা 'নিরাপদ প্রস্থান' নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন জোর আলোচনা চলছে। কারা এই নিরাপদ প্রস্থান চান এবং কেনই বা এই প্রসঙ্গ সামনে এসেছে—এমন প্রশ্নে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন দুজনই জানান যে, যারা দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত, তাদের 'সেইফ এক্সিট' প্রয়োজন। 

টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজিত 'রোড টু ইলেকশন' অনুষ্ঠানে এই বিষয়ে মতামত দেন এই দুই রাজনীতিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিবিএস-এর নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।

'সেফ এক্সিট' বিতর্ক কেন সামনে এলো, এই প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, 'এক্সিট তো উপদেষ্টাদের লাগবেই, কারণ উনাদের এক্সিটের টাইম তো চলে আসছে। ইলেকশন মানেই তো উনাদের এক্সিট।' 

মঞ্জু পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, 'সেফ এক্সিটের প্রশ্নটা কেন আসছে?' এর উত্তরে তিনি বলেন, 'যারা ক্ষমতার অপব্যবহার করেন, কেবল তাদেরই সেইফ এক্সিটের কথা চিন্তা করতে হয়।' 

'আমি তো মনে করি, চাঁদাবাজি, ধান্দাবাজি বা দুর্নীতি যদি কেউ না করে, তার তো কোনো সেফ এক্সিটের দরকার নাই', যোগ করেন তিনি। 

তিনি বলেন, দায়িত্ব পালনকালে কেউ যদি অন্যায় বা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, তবে মেয়াদ শেষে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে—এটাই স্বাভাবিক। 

তিনি আরও বলেন, 'কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে দুর্নীতির অভিযোগ বা কিছু আন্ডারহ্যান্ড কার্যক্রমের কথা চাউর হয়েছে। তাদের ঘনিষ্ঠ কিছু কর্মকর্তাকে দুদকের তদন্তের আওতায় আনা বা বাদ দেয়ার ঘটনাও ঘটেছে। কেউ কেউ নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে "সরি-টরিও" বলেছেন। এসব কারণেই "সেইফ এক্সিট" প্রসঙ্গটি সামনে এসেছে।' 

তবে তিনি এও বলেন, 'উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যাদের কোনো সেইফ এক্সিটের প্রশ্ন আসে না।' 

মঞ্জু উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যেহেতু সেইফ এক্সিটের বিষয়টি 'জানেন' এবং সামনে এনেছেন, সেহেতু উনিই তা প্রকাশ করুক। 

'দুর্নীতির সঙ্গে যুক্ত উপদেষ্টাদের সেইফ এক্সিটের কোনো সুযোগ নেই'

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন বলেন, 'সাংবিধানিক প্রয়োজনীয়তার দিক থেকে সব উপদেষ্টারই এক ধরনের "সেইফ এক্সিট" প্রয়োজন। কারণ সংবিধানে উপদেষ্টাদের কার্যক্রমের কোনো বিধান নেই এবং পরবর্তী সংসদে তাদের কার্যকলাপকে বৈধতা দিতে হবে।' 

তবে উপদেষ্টাদের দায়বদ্ধতার প্রশ্নে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, 'যে উপদেষ্টারা দুর্নীতি ও সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত হয়েছেন, সুবিধা দিয়েছেন—এনবিআরের চেয়ারম্যান করার জন্য নাকি কত কোটি টাকার ডিলও হয়েছে—এগুলো যারা করেছে, তাদের তো কোনো সেইফ এক্সিটের কোনো সুযোগই নাই। ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গেই তাদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।' 

সিপিবি সাধারণ সম্পাদক আরও বলেন, 'নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো ব্যবস্থার পুনরাবৃত্তি করা হচ্ছে। এই গণঅভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত এবং এর কোনো রাজনৈতিক নেতা ছিল না। নতুন বন্দোবস্তের কথা বলে যারা আমাদের পুরোনো বন্দোবস্তের শিকার করেছেন, তাদের দায়মুক্তির কোনো সুযোগ নেই, সেইফ এক্সিটেরও কোনো সুযোগ নেই।'  

Related Topics

টপ নিউজ

উপদেষ্টা / সেইফ এক্সিট / সিপিবি / এবি পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব ‘ক্ষমার অযোগ্য ধৃষ্টতা’: সিপিবি
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ
  • বিমান পর্ষদে নিয়োগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন নিরাপত্তা উপদেষ্টা

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net