Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
শিগগিরই একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি: সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 October, 2025, 09:15 pm
Last modified: 03 October, 2025, 09:33 pm

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির: স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি: সালাহউদ্দিন

তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে। শুধু দু’জন নয়, অনেক আসনে আমাদের পাঁচজন, সাতজন এবং ১০জন করে যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা জেলা ও বিভাগভিত্তিক করছি।’
টিবিএস রিপোর্ট
03 October, 2025, 09:15 pm
Last modified: 03 October, 2025, 09:33 pm
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। বিএনপি শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য 'গ্রিন সিগন্যাল' দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, 'আমরা খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেবো। তবে তফসিল ঘোষণার পরে আমরা যখন আইনানুগভাবে পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে মনোনয়ন দেবো, তখন সেটা চূড়ান্ত হবে।'

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমাদের প্রত্যেকটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে। শুধু দু'জন নয়, অনেক আসনে আমাদের পাঁচজন, সাতজন এবং ১০জন করে যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা জেলা ও বিভাগভিত্তিক করছি।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা সম্ভাব্য সব প্রার্থীর কাছে ম্যাসেজ দিয়েছি যে তারা একই বক্তব্যে দেবেন। ধানের শীর্ষের পক্ষে। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে, তারপক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।'

কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, 'নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি না, গণসংযোগ হতে পারে। এখানে কর্মসূচির কোনো বিষয় নেই। নির্বাচনকেন্দ্রিক যাতে জনসংযোগটা বাড়ে এবং আমাদের বার্তাটা জনগণ ও ভোটারদের কাছে যায়, সেটা প্রচারের মাধ্যমে আমরা আরও জোরদার করব। সেটার কাজ চলছে। হয়তো আমরা গতি বা পরিধি বাড়াব।'

সমমনাদের আসন ছাড়ের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যাদের সঙ্গে জোট হবে তাদের সঙ্গে আলাপ-আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই আসনগুলো চাইব বা ছাড়ব, যে আসনগুলো জয়লাভ করতে পারবে। তারা তো তাদের দাবি উত্থাপন করবেই।'

এনসিপির সঙ্গে আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সালাহউদ্দিন বলেন, 'রাজনৈতিক আলোচনা তো সব দলের সঙ্গেই হয়। এনসিপির সঙ্গেও হয়। তবে আসনভিত্তিক কোনো আলোচনা তাদের সঙ্গে আমাদের হয়নি।'

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, 'গণঅভ্যুত্থানের পরবতীর্তে আওয়ামী লীগের যে তৎপরতা আমরা দেখেছি, তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি। জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি। উল্টো গণঅভ্যুত্থানকারীদের তারা অপরাধী হিসেবে চিহ্নিত করছে।'

তিনি বলেন, 'দেশে অস্থিরতা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য পতিত স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছেন।'

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, 'প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের পরে উনার প্রেস সচিব এবং আইন উপদেষ্টা ব্যাখা দিয়েছেন যে- আওয়ামী লীগেরা বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, সেটা প্রত্যাহারের সম্ভাবনা নেই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে। তবে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় নিয়ে আসার দাবি ছিল আমাদের।'

তিনি বেলন, 'আওয়ামী লীগ এদেশে রাজনীতি ও নির্বাচন করতে পারবে কি না, সেটা বিচারের মাধ্যমে নির্ধারিত হবে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / সালাহউদ্দিন আহমদ / একক প্রার্থী / তীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net