Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
গুইমারা সহিংসতার পর চিকিৎসা সহায়তার জন্য খাগড়াছড়িতে সড়ক অবরোধ আংশিক প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2025, 10:55 am
Last modified: 29 September, 2025, 11:16 am

Related News

  • ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • খাগড়াছড়ি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য ‘মিথ্যা, ভিত্তিহীন’: দাবি ভারতের
  • খাগড়াছড়িতে হত্যা ও সহিংসতার ঘটনায় পুলিশের তিন মামলা
  • খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি

গুইমারা সহিংসতার পর চিকিৎসা সহায়তার জন্য খাগড়াছড়িতে সড়ক অবরোধ আংশিক প্রত্যাহার

টিবিএস রিপোর্ট
29 September, 2025, 10:55 am
Last modified: 29 September, 2025, 11:16 am
ফাইল ছবি/সংগৃহীত

গুইমারা উপজেলায় শনিবারের প্রাণঘাতী সহিংসতায় হতাহতদের চিকিৎসা ও শেষকৃত্যের সুবিধার জন্য খাগড়াছড়িতে আন্দোলনরত সংগঠন 'জুম্ম ছাত্র-জনতা' সড়ক অবরোধ আংশিকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সোমবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে সংগঠনটি জানায়, দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের অবরোধ তুলে নেওয়া হবে। তবে জেলার বাকি সব সড়কে অবরোধ চলবে।

সংগঠনটি বলেছে, নিহতদের যথাযথভাবে শেষকৃত্য এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা থেকে একটি মেডিকেল টিমের আসার কথা রয়েছে এবং সংগঠনটি তাদের চলাচলে কোনো বাধা সৃষ্টি না করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

রোববার গুইমারায় দিনভর সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার পর এই ঘোষণা এলো।

চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের দেহ খাগড়াছড়ি জেলা হাসপাতালে রাখা হয়েছে। তবে কাদের গুলিতে তারা নিহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

সিভিল সার্জন মোহাম্মদ সাবের জানান, সোমবার ময়নাতদন্ত হওয়ার কথা এবং আহত ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার রাতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রতিবাদে শনিবারে শুরু হওয়া অবরোধের পর সহিংসতার সূত্রপাত হয়। ওই দিন 'জুম্ম ছাত্র-জনতা'র ব্যানারে বিক্ষোভকারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙ্গামাটি ও খাগড়াছড়ি-সাজেকসহ প্রধান সড়কগুলো বন্ধ করে দিয়েছিলেন। 

রোববার বিক্ষোভকারীরা গুইমারার রামেশু বাজারে আগুন ধরিয়ে দিলে বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এবং আশেপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা দিনের শুরুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় গোলাগুলির কথাও জানান।

এই পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। 

এদিকে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ এক যৌথ বিবৃতিতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে এই অস্থিরতা থেকে সাধারণ মারমা অধিবাসীদের দূরে থাকার কথা বলেছে। 

সংগঠন দুটি অভিযোগ করেছে, একটি স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে 'জুম্ম ছাত্র-জনতা'র ব্যানার ব্যবহার করছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সোমবার সকালে টিবিএসকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কর্মকর্তারা শান্তি ফেরাতে সব পক্ষের সঙ্গে কাজ করছেন।

Related Topics

টপ নিউজ

খাগড়াছড়ি / খাগড়াছড়িতে সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • খাগড়াছড়ির লোকালয় থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর
  • খাগড়াছড়ি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য ‘মিথ্যা, ভিত্তিহীন’: দাবি ভারতের
  • খাগড়াছড়িতে হত্যা ও সহিংসতার ঘটনায় পুলিশের তিন মামলা
  • খাগড়াছড়ির সেই মারমা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net