Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
জাতীয় পার্টির নিবন্ধন ও প্রতীক নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই: রেজাউল ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2025, 04:25 pm
Last modified: 28 September, 2025, 04:31 pm

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

জাতীয় পার্টির নিবন্ধন ও প্রতীক নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই: রেজাউল ইসলাম

এর আগে, নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার সুযোগ থাকবে কি না, এমন প্রশ্নে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘জাতীয় পার্টির কথা বললে কনফিউজড হই। লাঙ্গলের দাবিদারও একাধিক। এজন্য আমি বুঝতে পারতেছি না।’
টিবিএস রিপোর্ট
28 September, 2025, 04:25 pm
Last modified: 28 September, 2025, 04:31 pm
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। ছবি: জহির রায়হান

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও প্রতীক নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

শনিবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'সম্প্রতি জাতীয় পার্টির নামে বহিষ্কৃত কিছু ব্যক্তি একটি কাউন্সিল করে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন ও প্রতীকের দাবি জানিয়েছে। তবে সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।'

তিনি বলেন, 'ওই কাউন্সিল কোনোভাবেই বৈধ নয়। এটা চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত না, প্রেসিডিয়াম থেকেও অনুমোদিত হয়নি। তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি। ইসি আমাদের দরখাস্ত গ্রহণ করেছে এবং জানিয়েছে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করবে।'

জাতীয় পার্টির এই নেতা অভিযোগ করেন, যারা নিবন্ধন ও প্রতীকের দাবি করছেন, তাদের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, 'আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আশা করছি দু–এক দিনের মধ্যেই ইসি আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান নিশ্চিত করবে।'

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপে এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার সুযোগ থাকবে কি না, এমন প্রশ্নে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, 'জাতীয় পার্টির কথা বললে কনফিউজড হই।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, 'সময় আসুক তখন আপনারা দেখবেন। জাতীয় পার্টি বললে আমি একটু কনফিউজড হই। লাঙ্গলের দাবিদারও একাধিক। এজন্য আমি বুঝতে পারতেছি না।'

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / নির্বাচনী প্রতীক / সিইসি / জাতীয় নির্বাচন / রাজনৈতিক দলের নিবন্ধন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net