Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
১২ অক্টোবর থেকে সারাদেশে শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেবে সরকার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2025, 09:50 am
Last modified: 15 September, 2025, 10:02 am

Related News

  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু
  • রোববার থেকে প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড টিকা দেওয়া শুরু
  • সেপ্টেম্বর নয়, ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি
  • প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, কার্যক্রম শুরু সেপ্টেম্বরে
  • জলবায়ু সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান ২ শতাধিক স্বাস্থ্য জার্নালের

১২ অক্টোবর থেকে সারাদেশে শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেবে সরকার 

এ ক্যাম্পেইন চলবে ১৮ কর্মদিবস পর্যন্ত।
টিবিএস রিপোর্ট
15 September, 2025, 09:50 am
Last modified: 15 September, 2025, 10:02 am
প্রতীকী ছবি: সংগৃহীত

আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেবে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের শিশুরা এ টিকা পাবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত 'টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫' শীর্ষক সংবাদ সম্মেলনে মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ তথ্য জানান।

তিনি বলেন, ক্যাম্পেইন চলবে ১৮ কর্মদিবস পর্যন্ত। প্রথম ১০ দিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানে টিকা নেবে। পরের ৮ দিন ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।

ডা. আবু জাফর জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। সরকারের কাছে মজুত আছে ৫ কোটি ৫৪ লাখ ডোজ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এখন পর্যন্ত ৮৯ লাখ ২৭ হাজার শিশু টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছে। যারা এখনো করেনি তাদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হয়। 

নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.vexepi.gov.bd ওয়েবসাইটে, যেখানে প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর। নিবন্ধনের পর ডিজিটাল টিকা কার্ড পাওয়া যাবে, যা নিয়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে।

অধ্যাপক ডা. আবু জাফর বলেন, "এই প্রথমবারের মতো সরকার এক ডোজ টায়ফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) বিনামূল্যে দেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের সহযোগী হিসেবে আছে। এর সুরক্ষার সময়কাল পাঁচ বছর। বাজারে থাকা টিকার তুলনায় এর কার্যকারিতা অনেক বেশি।"

তিনি আরও বলেন, "টায়ফয়েড শুধুমাত্র জ্বর নয়। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে নানা জটিলতা হয়। অনেক সময় নাড়িভুঁড়ির ছিদ্র বন্ধ হয়ে যায়, দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হয়; যেমন—পিত্তথলির প্রদাহ, লিভারের সমস্যা, এমনকি মস্তিষ্কেও প্রভাব পড়ে। শরীরের প্রায় সব অঙ্গেই এ রোগ জটিলতা তৈরি করতে পারে।"

গ্লোবাল বার্ডেন অব ডিজিজের তথ্য তুলে ধরে তিনি জানান, প্রতিবছর বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৭ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ৮ হাজার মারা যায়। এদের ৬৮ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু।

তিনি বলেন, "টিকা দেওয়ার দিন বাচ্চাদের ভালোভাবে খাইয়ে আনতে হবে। না খেয়ে আসলে টিকা নেওয়ার পর অনেক সময় অসুস্থ বোধ করতে পারে। অন্যান্য টিকার মতো হাত ব্যথা, লালচে ভাব, হালকা জ্বর বা মাথাব্যথা হতে পারে। তবে এর বাইরে তেমন কোনো সমস্যা হবে না। তারপরও আমরা শিশুদের কিছু সময় পর্যবেক্ষণে রাখব।"

তিনি আরও জানান, "ইসলামি ফাউন্ডেশন জানতে চেয়েছিল টিকাটি হালাল কিনা। আমরা নিশ্চিত করেছি, এটি হালাল। আমাদের উপমহাদেশের অন্যান্য দেশেও লাখ লাখ শিশুকে এই টিকা দেওয়া হয়েছে।"
 
Related Topics

টপ নিউজ

টাইফয়েডের টিকা / টাইফয়েড / স্বাস্থ্য সুরক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু
  • রোববার থেকে প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড টিকা দেওয়া শুরু
  • সেপ্টেম্বর নয়, ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি
  • প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, কার্যক্রম শুরু সেপ্টেম্বরে
  • জলবায়ু সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান ২ শতাধিক স্বাস্থ্য জার্নালের

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net