Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
আসন পুনর্বিন্যাস : ফরিদপুরে আরো ৩ দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 September, 2025, 07:55 pm
Last modified: 13 September, 2025, 07:59 pm

Related News

  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব, সরকার ডে-ওয়ান থেকেই কাজ শুরু করেছে: শামা ওবায়েদ
  • পরাজিত প্রার্থীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন চৌধুরী নায়াব ইউসুফ
  • ফরিদপুরে ৩ আসনে বিএনপি, ১টিতে জামায়াতের জয়
  • ফরিদপুরের চার সংসদীয় আসনের তিনটিতে এগিয়ে বিএনপি, একটিতে জামায়াত

আসন পুনর্বিন্যাস : ফরিদপুরে আরো ৩ দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ ঘোষণা

এ সময় তিনি ঘোষণা করেন, ১৪ সেপ্টেম্বর রবিবার থেকে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ৩ দিন ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পদ্মাসেতু হয়ে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের আটটি পয়েন্টে অবরোধ করে রাখা হবে।
টিবিএস রিপোর্ট
13 September, 2025, 07:55 pm
Last modified: 13 September, 2025, 07:59 pm
ছবি: টিবিএস

ফরিদপুর-৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি পালনের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সিদ্দিক মিয়া।

বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন দুটিকে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে। তিনি জানান, ইতিপূর্বে ৪ দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল গত বৃহস্পতিবার পর্যন্ত।

এ সময় তিনি ঘোষণা করেন, ১৪ সেপ্টেম্বর রবিবার থেকে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ৩ দিন ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পদ্মাসেতু হয়ে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের আটটি পয়েন্টে অবরোধ করে রাখা হবে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, সংবাদকর্মীদের গাড়ি, কাঁচামালসহ পচনশীল দ্রব্যের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। মঙ্গলবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন, হামিরদী ইউনিয়ন ও ভাঙ্গা উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সী, ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কোনো ধরনের উশৃঙ্খলতা নয়, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে চাই। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ভাঙ্গার মানুষ ঘরে ফিরে যাবে না। প্রয়োজনে ভাঙ্গা উপজেলাবাসী তাদের দাবি আদায়ে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করবে।

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / অবরোধ / আসনবিন্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব, সরকার ডে-ওয়ান থেকেই কাজ শুরু করেছে: শামা ওবায়েদ
  • পরাজিত প্রার্থীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন চৌধুরী নায়াব ইউসুফ
  • ফরিদপুরে ৩ আসনে বিএনপি, ১টিতে জামায়াতের জয়
  • ফরিদপুরের চার সংসদীয় আসনের তিনটিতে এগিয়ে বিএনপি, একটিতে জামায়াত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net