Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2025, 09:30 pm
Last modified: 11 September, 2025, 09:32 pm

Related News

  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

টিবিএস রিপোর্ট
11 September, 2025, 09:30 pm
Last modified: 11 September, 2025, 09:32 pm
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

তিনি বলেন, 'ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে, বিভিন্ন অংশীজনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন আয়োজন করে। এটিকে আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি এবং এর মূল্যবোধের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ হিসেবে দেখি।'

নির্বাচনের সব পর্যায়ে স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য উপাচার্য বিশেষভাবে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী চ্যানেল এস-এর সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে উপাচার্য গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

উপাচার্য নির্বাচনের প্রতিটি পর্বে ব্যাপক সমর্থন ও সহযোগিতার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, 'ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি তারা পুরোপুরি কাজে লাগাবে—এমনটাই আমরা আশা করি।'

নির্বাচন কমিশনসহ নির্বাচনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য বলেন, 'নির্বাচন কমিশন প্রকৃত অর্থেই দিন-রাত পরিশ্রম করেছেন। কমিশনের একজন সদস্য সন্তানকে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে রেখে কর্তব্যের তাগিদে আমাদের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছেন।'

তিনি বলেন, 'আমি এই উদাহরণটি দিলাম এই কারণে যে, ডাকসু নির্বাচন আয়োজনে বহু মানুষের কঠিন পরিশ্রম রয়েছে। গত এগারো মাসব্যাপী এই আয়োজনে আমার সহকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তারা প্রতিটি পদক্ষেপ ও পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে বাস্তবায়ন করেছেন। তাদের ভূমিকা যেকোনো বিবেচনায় অনবদ্য।'

তিনি আরও বলেন, 'আমার এই আয়োজনে সাড়া দিয়ে অভিভাবক, বিভিন্ন শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক দলসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন এগিয়ে এসেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাতে চাই। নির্বাচন পর্যবেক্ষণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।'

উপাচার্য বিজয়ী ও বিজিত প্রার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, 'দুটি কারণে তাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করা জরুরি। প্রথমত, তারা ডাকসুর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে সক্রিয়করণে ভূমিকা রেখেছেন।'

তিনি বলেন, 'দ্বিতীয়ত, নির্বাচনের প্রস্তুতি পর্ব থেকে নির্বাচন অনুষ্ঠানের দিন পর্যন্ত পরমতসহিষ্ণুতা প্রদর্শনের মাধ্যমে বড় ধরনের সংঘাত ছাড়াই তারা একসঙ্গে ছিলেন। বিভিন্ন দল ও মত, অনেকরকম মতপার্থক্য সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের প্রতি মমত্ববোধের কারণে আমরা যে এক হতে পারি, তার একটি চমৎকার উদাহরণ তারা তৈরি করেছেন।'

তিনি আরও বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বিশেষভাবে স্মরণ করতে চাই। কঠিন কিছু পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পুলিশের বিভিন্ন শাখা ও গোয়েন্দা দপ্তরসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

উপাচার্য বলেন, 'একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি দেশের মানুষ যে আগ্রহ ও সমর্থন দেখিয়েছেন, সেটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য আমি পুরো দেশবাসীকে অভিবাদন জানাই। আমাদের এখনও অনেক পথ বাকি।'

তিনি আরও বলেন, 'ডাকসুর সক্রিয়করণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া এবং বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ায় আমরা দেশ ও জাতির সঙ্গে থাকতে চাই।'

Related Topics

টপ নিউজ

ডাকসু নির্বাচন / ঢাকা বিশ্ববিদ্যালয় / উপাচার্য / কৃতজ্ঞতা প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net