Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
বিদিশার গাড়ি চুরির মামলার আসামিকে নির্যাতন: কারাগারে সাবেক ওসি আমিনুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2025, 06:50 pm
Last modified: 11 September, 2025, 06:53 pm

Related News

  • গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি সাফিকুর রহমানসহ ৪ জন কারাগারে
  • এনায়েত করিম ও তার সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ‘জাপানি হান্নান’ কারাগারে 
  • আল আরাফাহ ব্যাংকের চাকুরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, ৮ জন কারাগারে
  • রিমান্ড শেষে কারাগারে আনিসুল ও মেনন 

বিদিশার গাড়ি চুরির মামলার আসামিকে নির্যাতন: কারাগারে সাবেক ওসি আমিনুল

টিবিএস রিপোর্ট
11 September, 2025, 06:50 pm
Last modified: 11 September, 2025, 06:53 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের গাড়ির চুরির মামলার আসামি মোরশেদ মঞ্জুরকে হেফাজতে নির্যাতনের মামলায় টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আসামি আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় সাবেক ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেন।

গতকাল  ১০ সেপ্টেম্বর টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপরে তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়। মির্জাপুর থানার এসআই রমিজ রায়হান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আমিনুল ইসলামের পক্ষে আমিনুল গণি টিটো জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, গুলশান থানার এসআই হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন মোরশেদ মঞ্জুর। মামলায় অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়। পিবিআই -এর প্রতিবেদনে তার (আমিনুল ইসলাম) নাম আসে। অভিযোগ, ভিকটিমকে তার রুমে নিয়ে আসা হয়। রুমে এনে মারধর করা হয়, এমন অভিযোগ কিন্তু নাই। পরবর্তীতে (ভিকটিমকে) ওসি মাজহারুল ইসলামের রুমেও নেয়া হয়। থানার এসি, ওসির বিরুদ্ধে প্রতিবেদনে একটা শব্দও নেই। অভিযোগ সব আমিনুল ইসলামের বিরুদ্ধে। যেকোনো শর্তে তার জামিনের প্রার্থনা করছি।

এরপর রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার জামিনের বিরোধীতা করেন। শুনানিতে তিনি বলেন, এ আসামি জামিন পেলে মামলায় ব্যাঘাত ঘটাতে পারেন। পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই পক্ষের শুনানি নিয়ে আদালত আমিনুল ইসলামের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ২৭ জুন মোরশেদ মঞ্জুর নামে ওই ব্যক্তি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে গুলশান থানার এসআই হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় ২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের ৪/৫/৭ ধারায় অভিযোগ আনা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত ১০ মে আমিনুল ইসলাম এবং হাফিজুর রহমানকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআই'র অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, মোরশেদ মঞ্জুর ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। পূর্ব পরিচিত বিদিশা সিদ্দিকের কাছ থেকে তিনি একটি জাগুয়ার প্রাইভেট কার ৩৯ লাখ টাকায় ক্রয় করেন। গাড়ির টাকাসহ নাম পরিবর্তন বাবদ আরও এক লাখ ৯৫ হাজার পরিশোধ করেন। কিন্তু বিদিশা সিদ্দিক মিথ্যা তথ্য দিয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেন।

গত বছরের ২০ এপ্রিল সন্ধ্যা ৭টায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে গুলশান থানায় নিয়ে আসে। সেখানে গাড়ি উদ্ধারের নামে তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান মোরশেদকে গামছা দিয়ে চোখ বেঁধে মানসিকভাবে নির্যাতনসহ কিল, ঘুষি এবং লাঠি দিয়ে মারধর করেন। এসময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ক্রসফায়ারে হত্যা করার হুমকি দেন।

একপর্যায়ে গামছা দিয়ে চোখ বেঁধে শারীরিকভাবে নির্যাতন করেন। শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে দৈনন্দিন মোরশেদ স্বাভাবিক কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন বলেও অভিযোগে বলা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

সাবেক ওসি / বিদিশা সিদ্দিক / কারাগারে প্রেরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি সাফিকুর রহমানসহ ৪ জন কারাগারে
  • এনায়েত করিম ও তার সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ‘জাপানি হান্নান’ কারাগারে 
  • আল আরাফাহ ব্যাংকের চাকুরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, ৮ জন কারাগারে
  • রিমান্ড শেষে কারাগারে আনিসুল ও মেনন 

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net