Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2025, 07:20 pm
Last modified: 10 September, 2025, 07:50 pm

Related News

  • জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • যুদ্ধজাহাজের সংকটের খবর প্রকাশ করায় ট্রাম্পের চাপ, মার্কিন সামরিক পত্রিকার প্রকাশকের পদত্যাগ
  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী 

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড় টায় অধিকার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। 
টিবিএস রিপোর্ট
10 September, 2025, 07:20 pm
Last modified: 10 September, 2025, 07:50 pm
প্রক্টর অফিসের সামনে অনশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ১০ সেপ্টেম্বর ২০২৫। ছবি: টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড় টায় অধিকার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। 

অনশনরত শিক্ষার্থীরা হলেন,বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর সমুদ্র, মিউজিক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঈশা দে, স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রামা সাইন মারমা, ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষার্থীরা আহমেদ মুগ্ধ ও নাঈম শাহজান, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষার্থী সুমাইয়া শিকদার, মিউজিক বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী জশদ জাকির, বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষার্থী সুদর্শন চাকমা ও ২০১৮-১৯ শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ ও চিকিৎসার ব্যবস্থা, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা, আবাসনচ্যুতদের মালামাল উদ্ধারে কার্যকর উদ্যোগ, চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা ও নিরীহ এলাকাবাসীদের হয়রানি বন্ধ, দ্বন্দ্ব-সংঘাত নিরসনে উভয়পক্ষের সমন্বয় কমিটি গঠন এবং নিরাপদ ক্যাম্পাস রোডম্যাপ প্রকাশ ও বাস্তবায়ন। একইসঙ্গে প্রক্টরিয়াল বডিকে শিক্ষার্থী আহতের দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানানো হয়েছে।

প্রক্টর অফিসের সামনে অনশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । ছবি: টিবিএস

বিপ্লবী ছাত্র ও যুব আন্দোলন চবি শাখার সংগঠক ঈশা দে বলেন, 'আমরা গত চার দিন ধরে টানা সাত দফা দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রশাসনকে দুই দিনের সময় দিয়েছি, এমনকি তাদের হাতে এক হাজারের বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষরযুক্ত সাত দফা দাবির স্মারকলিপিও তুলে দিয়েছি। কিন্তু প্রশাসন বলেছে, চাকসু নির্বাচনের পর এ বিষয়ে ভাববে। সংঘর্ষের ঘটনায় শত শত শিক্ষার্থী আহত হয়েছে, আবারও এ ধরনের ঘটনা ঘটবে না—এর কোনো নিশ্চয়তা প্রশাসন দিতে পারছে না। তাই দ্রুত সময়ের মধ্যে প্রক্টরিয়াল বডির পদত্যাগ চাই। পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।' 

বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর সমুদ্র বলেন, 'আমাদের দাবিগুলো নানা উপায়ে প্রশাসনের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে প্রশাসন কোনো কর্ণপাত করেনি। সবচেয়ে বড় সমস্যা হলো, তারা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করতে চাইছে না। আমরা চাই, এই প্রক্টরিয়াল বডি অবিলম্বে পদত্যাগ করুক।'

Related Topics

টপ নিউজ

চট্টগাম বিশ্ববিদ্যালয় / চাকসু / পদত্যাগ / প্রক্টরিয়াল বডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • যুদ্ধজাহাজের সংকটের খবর প্রকাশ করায় ট্রাম্পের চাপ, মার্কিন সামরিক পত্রিকার প্রকাশকের পদত্যাগ
  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net